বলিউডের ‘ধুম’ ছবি দিয়ে দর্শকমনে চমক লাগানো অভিনেত্রী রিমি সেন দীর্ঘদিন পর কাজে ফিরছেন। তবে সিনেমায় নয়, তাঁকে দর্শকেরা দেখতে পাবেন একটি মিউজিক ভিডিওতে। নির্মাতা প্রেরণা অরোরার নির্দেশনায় এ মিউজিক ভিডিওর কাজ আগামী ১২ এপ্রিল শুরু হবে বলে জানা গেছে। দীর্ঘ বিরতির পর দর্শকের মাঝে ফিরে আসার বিষয়ে তাঁর সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, সৃজনশীল কাজের প্রতি তীব্র আকাঙ্ক্ষা রিমি সেনের। সুযোগের অভাবে কাজ থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি প্রেরণা অরোরার সঙ্গে একটি কাজ করতে যাচ্ছেন বলে জানান তিনি।
এ সম্পর্কে রিমি বলেন, আসন্ন মিউজিক ভিডিওটির নির্মাতা প্রেরণা অরোরা তাঁকে ভালো জানেন এবং বুঝতে পারেন। শুধুমাত্র প্রেরণার কারণে তিনি এই মিউজিক ভিডিওটি করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া তিনি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা প্রযোজনা করছিলেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন।
এদিকে, প্রেরণা অরোরা রিমি সেনের কাজ নিয়ে সমানভাবেই উচ্ছ্বসিত। প্রেরণা বলেন, ‘রিমি অত্যন্ত সুন্দর এবং প্রতিভাবান। রিমি এবং আমি একসঙ্গে খুব ভালোভাবে কাজ করছি। আমি শুটিং শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না!’
২০১৫ সালে ‘বুধিয়া সিং’ নামে একটি ছবি প্রযোজনা করেন রিমি সেন। ছবিটি ওই বছর ভারতে জাতীয় পুরস্কার পেয়েছিল বলে জানান তিনি। সেই সঙ্গে ‘বুধিয়া সিংয়’-এর জন্য যে সাড়া তিনি পেয়েছেন তাতে বেশ সন্তুষ্ট ছিলেন বলে নিজের অভিমত দেন এ অভিনেত্রী।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে