আবারও সংবাদের শিরোনাম হলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে এবার ক্রিকেটার ঋষভ পন্ত কিংবা নাসিম শাহর সঙ্গে নাম জড়িয়ে নয়; বরং বিশ্বের সেরা ‘কুমারী’র খেতাব জিতে সংবাদের শিরোনাম হলেন উর্বশী। ‘আইডবলিওএম-বাজ অ্যাওয়ার্ড’-এর বিচারকদের মতে, এই মুহূর্তে উর্বশীই হচ্ছেন পুরো বিশ্বের সেরা বিবাহযোগ্য নারী! শুধু এই সম্মান নয়, সঙ্গে উর্বশীকে গ্লোবাল সুপারস্টার অ্যাচিভার সম্মানেও সম্মানিত করা হয়। নিজের ইনস্টাগ্রামে খুশির সংবাদটি শেয়ার করেছেন উর্বশী নিজেই।
ইনস্টাগ্রামে উর্বশী লিখেছেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই সম্মান বহন করে অধ্যবসায়ের সঙ্গে কাজ চালিয়ে যাব।’
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী উর্বশী রাউতেলার। তবে নানা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে একে অপরকে বারবার খোঁচা দিয়েছেন তাঁরা। এমন পরিস্থিতিতে আরেক ক্রিকেটারের সঙ্গে উর্বশীর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়। নেটিজেনদের অনেকেই মনে করছেন, ঋষভকে ভুলে গিয়ে উর্বশী এবার পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

আজ ৪ সেপ্টেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। কীভাবে কাটাবেন তিনি আজকের দিনটি, কেমন কাটত আগের জন্মদিন—এসব বিষয় নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এই সুবাদে জানা গেল তাঁর নতুন গানের খবর। আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি, সেটিও জানালেন। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা বলেছেন এম এস রানা
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক উজ্জ্বল তারকা বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ প্রয়াত এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদান করা হয়।
১০ ঘণ্টা আগে
অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগে