বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খানের বাগদান হলো জাঁকজমকপূর্ণ আয়োজনে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে বাগদান অনুষ্ঠানে সিল্কের লাল গাউন পরে ইরা সবার নজর কেড়েছিলেন। তাঁর হবু বর নুপুর শিখরে নূপুরের পরনে ছিল কালো স্যুট।
মেয়ের বাগদানে সাবেক দুই স্ত্রী রিনা ও কিরণের সঙ্গে দেখা গেল এই অভিনেতাকে। কাঁচা-পাকা দাড়ি ও চুলের আমির সাদা কুর্তা ও পায়জামায় দর্শন দিলেন।
প্রায় দুই বছর ধরে ফিটনেস কোচ নুপুরের সঙ্গে প্রেম করেছেন ইরা। ২০২০ সালে ইরাকে প্রেমের প্রস্তাব দেন তিনি; আর সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান আমিরকন্যা। বেশ কয়েক দিন আগেই আংটিবদল সারেন ইরা ও নুপুর।
বাগদানের এই ঘটা করে আয়োজনে দেখা গেল আমিরের ভাগনে অভিনেতা ইমরান খানকে। যদিও দীর্ঘদিন ধরে বলিউড থেকে দূরে রয়েছেন ইমরান। তবে ইরার বাগদানে এক জোট খান পরিবার। বহুদিন চলচ্চিত্র ও মিডিয়া থেকে অদৃশ্য থাকা ইমরানের উপস্থিতিই ছিল সবচেয়ে চমকপ্রদ।
বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ, চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর এবং তাঁর স্ত্রী, আমিরের চাচাতো ভাই মনসুর খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
আমির খান নিজের পরিবারকে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। আপাতত নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান পঞ্চাশোর্ধ্ব এই অভিনেতা। তবে তাঁর এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে আমিরভক্তরা।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৩ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১২ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৪ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১৭ ঘণ্টা আগে