বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের খবর এতক্ষণে সবাই জেনে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই বিয়ের ছবি পোস্ট করে ভক্তদের ভালোবাসা কুড়িয়েছেন। তবে এই তারকা জুটির আরও ছবি-ভিডিও দেখতে হলে গাঁটের পয়সা খরচ করতে হবে। এতে আপনার পয়সা উসুল হতেও পারে, আবার না-ও হতে পারে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের কাছে বিয়ের সব ছবি ও ভিডিও বিক্রি করেছেন কিয়ারা-সিদ্ধার্থ।
ভারতীয় সংবাদমাধ্যম জুম জানায়, যারা সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনার ভিডিও ও ছবির জন্য অপেক্ষা করছেন, আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই নবদম্পতি তাঁদের বিয়ের সব অনুষ্ঠানের ছবি ও ভিডিও স্বত্ব ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের কাছে বিক্রি করেছেন। ‘বলিউড ওয়েডিংস সিরিজ’ শিরোনামে খুব শিগগিরই এটি মুক্তি দেবে আমাজন প্রাইম। আনুমানিক ৮০ কোটি রুপিতে এটি বিক্রি হওয়ার কথা শোনা যাচ্ছে।
যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিদ্ধার্থ ও কিয়ারার কাছ থেকে। তাই এখন দেখার পালা এটি শুধুই কি গুঞ্জন, নাকি এমন কিছুই আসছে।
ভারতের রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে পাঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে গত মঙ্গলবার সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কিয়ারার পরনে ছিল আইভরি রঙের লেহেঙ্গা ও সবুজ পান্নার গয়না। আইভরি রঙের শেরওয়ানি ও মাথায় পাগড়ি বেঁধে ঘোড়ায় চড়ে বিয়ের মণ্ডপে আসনে তখন সিদ্ধার্থ মালহোত্রা। এর পরদিন গত বুধবার জয়সালমির থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা। বিয়ের পর প্রথমবার বিমানবন্দরে দুজনে একেবারে সাদামাটা লুকে ধরা দেন। আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে তাঁদের আরেকটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন রয়েছে। বলিউডের তারকা থেকে শুরু করে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৩ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৪ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৫ ঘণ্টা আগে