ভারতবর্ষের মানুষের কাছে এই ‘মহাভারত’ মহাকাব্যের আবেদন চিরন্তন। বিদেশি পাঠকরাও মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন কুরুক্ষেত্রের আখ্যান। সেই কাহিনি এবার ওয়েব দুনিয়ায় উঠে আসছে। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের প্রযোজনায় নির্মাণ হবে ‘মহাভারত’। যার ফার্স্টলুক প্রকাশ হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় ডিজনির এক অনুষ্ঠানে নতুন এই প্রজেক্টের ঘোষণা করা হয়। বিশেষ এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকছেন বলিউডের প্রযোজক মধু মন্টেনা, মিথ লাভার্স স্টুডিও এবং আল্লু এন্টারটেনমেন্ট। যতদূর সম্ভব সিরিজ হিসেবে ‘মহাভারত’ ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। আর তাতে থাকছে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্ট।
ফার্স্টলুক হিসেবে যে ছবিগুলি শেয়ার করা হয়েছে। তা প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দেয়। গ্রাফিক্যাল ইমেজই ব্যবহার করা হয়েছে। নতুন এই প্রজেক্টের বিষয়ে কথা বলতে গিয়ে ডিজনি প্লাস হটস্টারের কনটেন্ট হেড গৌরব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা বড় আয়োজনে মহাভারত তৈরি করছি। নতুন এই প্রজেক্ট নিয়ে খুবই এক্সাইটেড। আমাদের প্রযোজক মধু মন্টেনা আর খুবই দক্ষ একটি টিম কাজ করছে। চিত্রনাট্য লেখার কাজও খুবই ভালোভাবে চলছে।’
আশির দশকের শেষে ছোটপর্দায় ‘মহাভারত’ -এর কাহিনি নিয়ে সিরিয়াল নির্মাণ করেছিলেন বি আর চোপড়া। তারপরও একাধিকবার ছোটপর্দায় পাণ্ডব ও কৌরবদের কাহিনি দেখা গিয়েছে। তবে এ কাহিনির আবেদন দর্শকদের কাছে চিরন্তন বলেই মনে করছেন অনেকে। শোনা যাচ্ছে, গত কয়েকমাস ধরে নতুন ‘মহাভারত’-এর প্রস্তুতি চলছিল। চিত্রনাট্যের কাজ অনেকটাই শেষের পথে। খুব শিঘ্রই হবে সিনেমার কলাকুশলীদের নাম ঘোষণা।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
৭ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
৯ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
১০ ঘণ্টা আগে