দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়া’ মুক্তি পেয়েছে সপ্তাহখানেক আগেই। সিনেমাটি দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে দীপিকার অভিনয় প্রশংসিত হয়েছে। পরিচালক শকুন বাত্রার গল্প বলার ঢঙ ও এডিটিং নিয়ে সমালোচনা হয়েছে বেশি। এসবের মাঝেই দীপিকা জানালেন, বাবা প্রকাশ পাড়ুকোনোর বায়োপিক বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
রণবীর সিংয়ের স্পোর্টস ড্রামা ‘৮৩’-র প্রযোজক হিসেবেও কাজ করেছেন দীপিকা। এবার প্রকাশ পাড়ুকোনকে নিয়ে বানাতে চান সিনেমা। সম্প্রতি দীপিকা জানিয়েছেন, ভারতীয় ক্রীড়াজগতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যে পরিশ্রম তাঁর বাবাকে করতে হয়েছে সেটাই তিনি চান দর্শকদের সামনে তুলে ধরতে। প্রকাশ পাড়ুকোন এমন একজন ক্রীড়াবিদ যিনি আন্তর্জাতিক পর্যায়ে ট্রফি জিতেছিলেন ভারত ১৯৮৩ সালে ওয়ার্ল্ডকাপ জেতার আগেই।
দীপিকা আরও জানান, সেই সময় প্রকাশ পাড়ুকোনের কাছে উপযুক্ত সুযোগ সুবিধা ছিল না ব্যাডমিন্টন প্রশিক্ষণের। একটি কমিউনিটি সেন্টারের হলঘরে তিনি প্রশিক্ষণ নিতেন। এখনকার অ্যাথলিটদের মতো সুযোগ সুবিধা পেলে হয়তো আরও ভালো খেলতেন।
যদিও এই সিনেমা তৈরির খবর দিলেও কে অভিনয় করছেন কিংবা পরিচালক হিসেবে কে রয়েছেন - তা নিয়ে এখনও কিছু জানাননি দীপিকা। বোঝাই যাচ্ছে আপাতত প্রি-প্রোডাকশনের কাজ চলছে। মার্চেই স্পেন যাওয়ার কথা দীপিকার। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমার শুটিং করবেন। পাশাপাশি ‘ফাইটার’, ‘প্রোজেক্ট কে’, ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকে দেখা যাবে এই অভিনেত্রীকে।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
৪ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
৫ ঘণ্টা আগে