Ajker Patrika

‘আজাদি’ সিনেমায় প্রথমবার চঞ্চলের বিপরীতে পৌলমী

বিনোদন ডেস্ক
আপডেট : ০২ মে ২০২৬, ২২: ২১
‘আজাদি’ সিনেমায় প্রথমবার চঞ্চলের বিপরীতে পৌলমী
চঞ্চল চৌধুরী ও পৌলমী দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পাশাপাশি টালিউডে ব্যস্ত সময় পার করছেন চঞ্চল চৌধুরী। ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমার পর গত মার্চে শুটিং শেষ করেছেন সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’র। এই সিনেমায় প্রথমবারের মতো চঞ্চলের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার পৌলমী দাস।

আজাদি নির্মিত হচ্ছে ১৯৪৭ সালের দেশভাগের সময়ের গল্প নিয়ে। উঠে আসবে কলকাতা ও ঢাকায় সরকারি কর্মীদের যাতায়াত ও স্থানান্তরের বিষয়টি। সিনেমায় চঞ্চলকে দেখা যাবে সেলিমউল্লাহ নামের এক মুসলিম পুলিশ কর্মকর্তার চরিত্রে। চঞ্চল চৌধুরী বলেন, ‘১৯৪৭ সালের দেশভাগের গল্প নিয়ে এই সিনেমা। খুব মানবিক একটা গল্প। আমি অভিনয় করেছি পুলিশ কর্মকর্তার চরিত্রে। গল্পে দেখা যাবে দেশভাগের ওই সময়ে যখন কেউ এপার বাংলায় ঠাঁই খুঁজছে, কেউ আবার ওপার বাংলায় পাড়ি জমাচ্ছে; তখন নিজ বাসায় একজন খুন হয়। সেই খুনের রহস্য উন্মোচন করতে নামে ওই পুলিশ কর্মকর্তা।’

প্রথমবার চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে আনন্দিত পৌলমী। সিনেমার বিষয়বস্তু, নির্মাণ এবং প্রতিটি চরিত্র—সব মিলিয়ে দর্শকের কাছে আজাদি একটি আলাদা অভিজ্ঞতা হতে চলেছে বলে মনে করেন অভিনেত্রী।

ছোট পর্দা থেকে পরিচিতি পেয়েছেন পৌলমী। ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করে নজর কারেন তিনি। অভিনয় করেছেন ওটিটি ও সিনেমাতেও। এবার চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি হিসেবে তাঁর অভিনয় কতটা নজর কাড়ে, তার অপেক্ষায় সবাই।

গত মাসে আজাদি সিনেমার ডাবিংয়ের উদ্দেশ্যে কলকাতা যাওয়ার আগে চঞ্চল চৌধুরী জানিয়েছিলেন, এ বছর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছে আজাদি। এরপর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘প্রধানমন্ত্রী বলেছেন, আমাকে ঢাকায় রেখো না, ঢাকার বাইরে নিয়ে যাও’

স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ রমনা থানা পরিদর্শন, ১০ মিনিটে যা যা করলেন

‘ছোট ভাইকে না মেরে ভাত খাবে না বড় ভাই’

আওয়ামী লীগের সাবেক ছয়বারের এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন

ইরানের সঙ্গে স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান, যুক্তরাষ্ট্র কি মেনে নেবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত