
কম্পিউটার নাকি ‘রাম’ এর নামে চলে, কারণ ‘র্যাম (RAM)’ শব্দটি হিন্দু অবতার রামের নামের মতো শোনায়। একটি পডকাস্টে এমন মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী কৈলাশ খের।
দুই মাস আগের ওই পডকাস্ট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কৈলাশ খেরের ওই মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া। রীতিমতো সমালোচনার ঝড় বইছে এ নিয়ে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে কৈলাশ খের বলেন, কম্পিউটার ‘র্যাম’ (Random Access Memory) ছাড়া চলতে পারে না। যেহেতু এই ‘র্যাম’ শব্দটি রামের নামের মতো শোনায়, তাই তাঁর মতে কম্পিউটার আসলে রামের দ্বারাই চলে। এখানেই শেষ নয়, তিনি দাবি করেন, যে ডেটা বা তথ্যের আজ এত জয়জয়কার তা মূলত শব্দ ‘দাতা’-এরই (যার অর্থ ‘দানকারী’, অর্থাৎ ঈশ্বর) প্রতিশব্দ।
এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রাম ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। ক্লিপটিতে কৈলাশ খেরকে বলতে শোনা যায়, ‘কম্পিউটার রাম (অবতার রাম) ছাড়া চলতে পারে না, আর পৃথিবী চলে দাতার (দানকারী) মাধ্যমে।’
তাঁর এই অদ্ভুত মন্তব্যে অনেক ইন্টারনেট ব্যবহারকারীই হতবাক হয়েছেন। অনেকেই প্রথমে ধরে নিয়েছিলেন তিনি মজা করে এ ধরনের মন্তব্য করেছেন। তবে, তিনি যে মজা করে বলেননি তা তাঁর মুখভঙ্গিই বলে দিচ্ছিল।
কৈলাশ খের আরও জানান, তিনি গুগলের সিলিকন ভ্যালিতে অবস্থিত সদর দপ্তরে বেশ কয়েকবার বক্তৃতা দিতে গিয়ে এসব ধারণা শেয়ার করেছেন।
তবে তাঁর এই মন্তব্যের পর নেটিজেনরা তাঁকে ধর্মীয় প্রসঙ্গ এবং প্রযুক্তির মধ্যে অপ্রাসঙ্গিক সম্পর্ক দাবি করার জন্য ব্যাপকভাবে ট্রল করছেন। এই পুরোনো ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ায় অনলাইনে ব্যঙ্গ-বিদ্রূপ এবং মিমের বন্যা বয়ে যাচ্ছে। অনেক নেটিজেন তাঁকে এসব নিয়ে সময় নষ্ট না করে সংগীতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
৩ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
৮ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
৮ ঘণ্টা আগে