
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে শূন্যন রেপার্টরি থিয়েটার। ‘আত্মজয়’ নামের নাটকটি লিখেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনায় শামীম সাগর। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। আত্মজয় দিয়ে এক বছর পর মঞ্চে ফিরছেন তাহমিনা সুলতানা মৌ।
দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা মোমেনা চৌধুরী এই প্রথম মঞ্চের জন্য কোনো নাটক লিখেছেন। তিনি বলেন, ‘আগে টুকটাক লিখতাম। করোনার সময় কোয়ান্টাম ওয়েবসাইটে ১৯টি ছোটগল্প লিখেছিলাম। সেখান থেকেই নাটক লেখার সাহস পেলাম।’ আত্মহত্যা থেকে মানুষকে নিরুৎসাহিত করার প্রেক্ষাপটে তৈরি হয়েছে আত্মজয়।
মোমেনা চৌধুরী বলেন, ‘বর্তমান সময়ে যে অস্থিরতা, মানুষের চাওয়া-পাওয়া, আর্থসামাজিক অবস্থা—সবকিছু মিলিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। বিভিন্ন সময় খবর পাই, ছোট ছোট বিষয় নিয়ে মানুষ আত্মহত্যা করছে। মানুষকে আত্মহত্যা থেকে নিরুৎসাহিত করার জন্যই আত্মজয় লেখা। আত্মজয়ের জন্য চাই আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস থাকলে আমরা এগিয়ে যেতে পারব। এই বিষয়টাই উঠে এসেছে নাটকটিতে।’
আত্মজয় নাটকে মমতাজ বেগম চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ। একসময় ‘সুবচন’ ও ‘বটতলা’ নাট্যদলের হয়ে মঞ্চে নিয়মিত দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত তিনি। মৌ বলেন, ‘সব সময় মঞ্চে অভিনয় করতে ইচ্ছা করে। কিন্তু টিভি নাটকে নিয়মিত অভিনয় করার ফলে মঞ্চের জন্য সময় বের করাটা কঠিন হয়ে যায়। অনেক দিন পর মঞ্চে আবারও অভিনয় করব ভেবে খুব ভালো লাগছে।’

আত্মজয় নাটকে আরও অভিনয় করেছেন রাফিউল রকি, আনুশকা দেবনাথ, মিতু রহমান, তানভীর সানি ও মোমেনা চৌধুরী। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, আবহ সংগীত করেছেন নির্ঝর চৌধুরী, পোশাক পরিকল্পনায় সামিউন জাহান দোলা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে