
বিশ্বের অনেক দেশেই সিনেমার প্রচারে বিভিন্ন টিভি অনুষ্ঠানে হাজির হন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ভারতেও দেখা যায় কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল, ড্যান্স বাংলা ড্যান্সসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সিনেমার প্রচারে যাচ্ছেন শিল্পীরা। এবার রিয়েলিটি শোতে সিনেমার প্রচারে গেলেন আফরান নিশো ও তমা মির্জা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁদের ‘দাগি’ সিনেমাটি। সেই সিনেমার প্রচারেই দীপ্ত টিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাঁরা।
অভিনয়ে প্রতিভাবানদের খোঁজে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। অনুষ্ঠানে তারিক আনাম খান, শিহাব শাহীন, রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন নিশো ও তমা মির্জা। তাঁদের অতিথি জুরি করে সাজানো হয়েছে দীপ্ত স্টার হান্টের টেরিফিক টোয়েন্টির অ্যাপিসোডগুলো।
মোট ২০ জন প্রতিযোগী তাঁদের বিভিন্ন পারফরম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করবেন অ্যাপিসোডগুলোয়। যাঁরা ভালো করবেন, তাঁরা চলে যাবেন পরের রাউন্ডে অর্থাৎ সুপার সিক্সটিনে। নিশো ও তমার সঙ্গে অতিথি বিচারকের আসনে আরও দেখা যাবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীকে। বিশেষ এই পর্বগুলো দেখা যাবে শুক্র ও শনিবার রাত ১০টায় দীপ্ত টেলিভিশনে।
এদিকে, বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে দাগি সিনেমার প্রথম গান ‘একটুখানি মন’। গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। সাদাত হোসাইনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। গানের ভিজ্যুয়ালে দেখা গেল আফরান নিশো ও তমা মির্জার রোমান্স। শিহাব শাহীনের পরিচালনায় দাগিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
৭ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
৯ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
১০ ঘণ্টা আগে