
বড় অংকের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সাবেক ব্যক্তিগত সহকারী বেদিকা শেঠি। ৩২ বছর বয়সী এই নারী ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। এ সময়ে অভিনেত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৭ লাখ রুপি গায়েব করে দিয়েছেন।
এ বছরের জানুয়ারিতে আলিয়ার মা সোনি রাজদান থানায় অভিযোগ জানানোর পর প্রকাশ্যে আসে বেদিকার কুকীর্তি।
সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে কয়েক মাস আগে পুলিশ এই মামলার তদন্ত শুরু করে। মামলাটি নথিভুক্ত হওয়ার প্রায় পাঁচ মাস পর অভিযুক্ত বেদিকা শেঠিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত বেদিকাকে ১০ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পেমেন্ট সংক্রান্ত বিষয়, সময়সূচি পরিকল্পনা করাসহ আলিয়া ভাটের যাবতীয় বিষয় দেখভালের দায়িত্বে ছিলেন বেদিকা শেঠি। আলিয়ার সই জাল করে ২০২২ থেকে ২০২৪-এর আগস্টের মধ্যে ধাপে ধাপে দুটি অ্যাকাউন্ট থেকে ৭৬ দশমিক ৯ লাখ রুপি সরিয়েছেন বেদিকা।
তবে দুই বছরেও বিষয়টি বুঝতে পারেননি আলিয়া। টের পেয়েছিলেন অভিনেত্রীর মা সোনি রাজদান। বেদিকা শেঠির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ করেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বেদিকার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়ার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইতিমধ্যে বেদিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং ৪২০ (প্রতারণা) ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের মারোলের এনজি কোঅপারেটিভ হাউজিং সোসাইটি রোডের বাসিন্দা বেদিকা। পরিকল্পিতভাবেই তিনি আলিয়া এবং তাঁর প্রযোজনা সংস্থার সঙ্গে প্রতারণা করেছেন। নায়িকার সহকারী হিসেবে তাঁর ওপর আর্থিক লেনদেনের গুরুদায়িত্ব দিয়েছিলেন আলিয়া। কিন্তু সেটির অপব্যবহার করেছেন বেদিকা।
তাঁর বিরুদ্ধে সোনি রাজদান থানায় অভিযোগ জানানোর পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন বেদিকা। প্রথমে রাজস্থান, এরপর কখনো কর্নাটক, পুনে এবং সর্বশেষ বেঙ্গালুরুতে তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। অবশেষে জুহু পুলিশ বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেপ্তার করে সক্ষম হয়।

বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
২ ঘণ্টা আগে
আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী ববিতার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এই পদক দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
১৪ ঘণ্টা আগে