
পরিশ্রমকে জীবনের মূলমন্ত্র করেছেন অক্ষয় কুমার। নিয়মকে করেছেন পাথেয়। খুবই নিয়মতান্ত্রিক মানুষ তিনি। একটা দিনের জন্যও নিজের রুটিন বদলান না। প্রায় চার দশক ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অক্ষয়। তিনিই একমাত্র বলিউড অভিনেতা, যিনি বছরে সর্বোচ্চসংখ্যক সিনেমায় কাজ করেন। নানা ধরনের ব্যবসার সঙ্গেও জড়িত। সব মিলিয়ে অক্ষয়ের সম্পদের পরিমাণ ২ হাজার ৭০০ কোটি রুপির বেশি।
অক্ষয়কে ‘অর্থলোভী’ বলে সমালোচনা করেন অনেকে। তবে অক্ষয় বলেন, ‘আমি টাকা আয় করি। সেই টাকা দিয়ে মানুষের সেবা করি। ট্যাক্স দিই। আট বছর ধরে আমি সর্বোচ্চ করদাতা। চুরি-ডাকাতি-লুটপাট করে নয়, কঠোর পরিশ্রম করে সেই জায়গা অর্জন করেছি। অর্থ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। সেটার সদ্ব্যবহার করতে হয়।’
সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র তৃতীয় সিজনের শেষ পর্বে অতিথি হয়ে এসেছিলেন অক্ষয় কুমার। সেখানে তাঁর ক্যারিয়ারের ৩৫ বছর পূর্তি উদ্যাপন করা হয়। গল্পে গল্পে কপিল শর্মাকে অক্ষয় জানিয়েছেন, কোন ঘটনা তাঁর জীবনে টাকা আয়ের ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
অক্ষয় বলেন, ‘অনেক আগে পত্রিকায় একটা খবর পড়েছিলাম, জিতেন্দ্র সাহেব ১০০ কোটি রুপি ফিক্সড ডিপোজিট করেছেন। খবরটি পড়েই আমি বাবার কাছে দৌড়ে যাই। বাবাকে জিজ্ঞেস করি, ‘‘যদি কেউ ১০০ কোটির ফিক্সড ডিপোজিট করে, তাহলে সুদের পরিমাণ কত হবে?’’ ওই সময় সুদের হার ছিল ১৩ শতাংশ, সে হিসাবে প্রতি মাসে ১ কোটি ৩০ লাখ আসে। আমি ভেবেছিলাম, যদি আমি এই পরিমাণ অর্থ এফডিআর করতে পারি, তাহলে আর্থিকভাবে নিরাপদ বোধ করব।’
অক্ষয়ের কথায় স্পষ্ট বোঝা গেল, ১০০ কোটির ফিক্সড ডিপোজিট পরবর্তী সময়ে তিনি করতে পেরেছিলেন। তাতেও কি আর্থিকভাবে নিরাপদ হতে পেরেছিলেন অক্ষয়? অভিনেতা বলেন, ‘মানুষ কখনো সন্তুষ্ট হয় না। চাহিদার পরিমাণটা বাড়তেই থাকে—শতকোটি থেকে হাজার কোটি, তারপর দুই হাজার কোটি। লোভ কখনো শেষ হয় না।’
কপিল শর্মা এরপর অক্ষয়ের কাছে জানতে চান, তিনি সর্বোচ্চ কত টাকা ফিক্সড ডিপোজিট করেছেন? এ প্রশ্নের উত্তর অবশ্য দেননি অক্ষয়।

কপিল শর্মা অক্ষয়কে আরও জিজ্ঞেস করেন, মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া অক্ষয় এখনো কি সেই মধ্যবিত্ত মানসিকতা টিকিয়ে রাখতে পেরেছেন? মৃদু হেসে অক্ষয় নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে দিয়ে দিয়েছেন কপিলের প্রশ্নের উত্তর।
অক্ষয় জানান, অর্থ তাঁকে বদলাতে পারেনি। তিনি আগের মতোই আছেন। অভিনেতা বলেন, ‘এমনকি এখনো যদি আমার ছেলেমেয়ে লাইট বা ফ্যান চালিয়ে রেখে বেরিয়ে যায়, আমি দ্রুত গিয়ে বন্ধ করে দিই। আমি জানি, এতে হয়তো আরও অতিরিক্ত বিদ্যুৎ বিল বেশি আসবে, কিন্তু নিজেকে আটকাতে পারি না। এটা আমার অভ্যাস।’

রটারড্যামের ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন কম্পিটিশনে সেরা নির্বাচিত হয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। এটি নির্মিত হয়েছে রাজনৈতিক থ্রিলার ঘরানায়। এই পুরস্কার টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী এলাকার মানুষদের উৎসর্গ করেছেন নির্মাতা।
১২ ঘণ্টা আগে
অভিনয়ের জন্য এ বছর একুশে পদক পাচ্ছেন ববিতা। পদকটি তিনি উৎসর্গ করেছেন প্রয়াত নির্মাতা জহির রায়হানকে। গতকাল এ কথা জানালেন অভিনেত্রী ববিতা।
১৫ ঘণ্টা আগে
কয়েক দিন ধরে দেশের শোবিজে জোর আলোচনা—দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী! দিন যত গড়াচ্ছে, ডালপালা মেলে আরও বড় হচ্ছে এই গুঞ্জন। শোনা যাচ্ছে, বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী। এবারও সন্তান জন্ম দিতে উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের বিপরীতে বুবলীর রহস্যময় উত্তর
১৫ ঘণ্টা আগে
পরিচালক হিসেবে ফারাহ খানের ক্যারিয়ারের সেরা কাজগুলো তৈরি হয়েছে শাহরুখ খানের সঙ্গে। এক যুগ আগে সবশেষ সিনেমা বানিয়েছেন তিনি। আবার পরিচালকের আসনে বসতে চলেছেন ফারাহ। আর তাতে অভিনয় করবেন শাহরুখ। জানা গেছে, শাহরুখের সঙ্গে নতুন সিনেমা নিয়ে ফারাহর কথা চলছে। আর সেটা হতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘ম্যায় হু না’র
১৬ ঘণ্টা আগে