জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’। সম্প্রতি ধারাবাহিক পর্বগুলো পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। মুদ্রিত সংস্করণের প্রতিটি পর্বের সঙ্গে আছে একটি করে কিউআর কোড। এই কোড স্ক্যান করলেই ফেসবুকের মাধ্যমে পর্বগুলো ভিডিও আকারে দেখা যাবে। তথ্যবহুল এই ধারাবাহিকগুলো থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানতে পারবে। এই প্রকাশনায় রয়েছে মোট ১০০টি পর্ব। ধারাবাহিকটির গবেষণা ও সম্পাদনা করেছেন উপ মহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর। তিনি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভ, বিশিষ্ট জনের সাক্ষাৎকার ও ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’ বইটি তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। একইসঙ্গে মুজিব শতবর্ষ উপলক্ষে শেখ মুজিবকে নিয়ে বিটিভির শত গানের সংকলনের সিডিও উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে।
বিটিভির মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে জানার বিকল্প নেই। টিভি প্রামাণ্য সিরিজের পাশাপাশি পুস্তক সংস্করণ প্রকাশিত হওয়ায় এই মূল্যবান ধারাবাহিকগুলো আরো সহজ ভাবে মানুষের কাছে পৌঁছে যাবে। ধারাবাহিকগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে আরো গভীরভাবে চেনার ও জানার সুযোগ পাবে।’

জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগর। পাশাপাশি জানিয়ে দিলেন, ফুটবলতারকা মেসির মতো শাকিবেরও প্রয়োজন ভালো সহকর্মী ও চলচ্চিত্রের অন্যান্য উপাদনের। তাহলেই তাঁর চেষ্টা সফল হয়ে ধরা দেবে পর্দায়।
৮ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
১৫ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
১৮ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
১৮ ঘণ্টা আগে