বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম। চলতি আগস্টে ঢাকার শ্রোতাদের সামনে পারফর্ম করবেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন হাসান রহিম।
‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীতসফর করছেন হাসান রহিম। ইতিমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন তিনি। প্রতিটি কনসার্টেই পেয়েছেন দর্শকদের ব্যাপক সাড়া। দিল কে পারদে ট্যুরের অংশ হিসেবে এবার বাংলাদেশে আসছেন হাসান রহিম।
২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে হাসান রহিমের কনসার্ট। আয়োজন করছে কেওয়াইএন আর্ট। শিগগির অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।
আর অ্যান্ড বি, হিপহপ এবং ইন্ডি-পপ সংগীতের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে ‘পিছে হাট’ গান দিয়ে জনপ্রিয়তা পান তিনি। এরপরের সিজনে ‘তুররি জান্দি’ গানটিও প্রশংসিত হয়। এ ছাড়া হাসান রহিমের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘পেয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’, ‘মেহবুবা’ ইত্যাদি।
এদিকে গত ২৪ জুলাই ঢাকা মাতিয়ে গেছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর ১০০ ফুটে আয়োজিত ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এ কনসার্টে প্রায় দুই ঘণ্টা পারফর্ম করেন আতিফ। গেয়ে শোনান ‘তেরে বিন’, ‘আদাত’, ‘পেহলি নজর মে’, ‘তেরা হোনে লাগা হু’সহ তাঁর জনপ্রিয় গানগুলো। এই কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করেন ব্যান্ড লেভেল ফাইভ ও মেঘদল।
তবে অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে বাতিল হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট। আজ রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি বাতিল করা হয়েছে।

শুরু হচ্ছে সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘পরিবারের সেরা জুটি’। অন্যান্য শো থেকে এই রিয়েলিটি শো কিছুটা ভিন্ন। এখানে জুটি হয়ে অংশ নিতে হবে, আর হতে হবে একই পরিবারের সদস্য। ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকছেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা, লুৎফর হাসান ও সাজিয়া সুলতানা পুতুল। আয়োজন করেছে সং
১১ ঘণ্টা আগে
মঞ্চের মাধ্যমে অভিনয় শুরু, এরপর সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে পরিচিতি এবং সবশেষে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রবেশ—সব মিলিয়ে হলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্যাডি সিঙ্ক। সদ্য মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিন
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
আজ ঢাকায় অনুষ্ঠিত হবে তিনটি কনসার্ট। যাঁরা সরাসরি গান শুনতে পছন্দ করেন, তাঁরা যেতে পারেন পছন্দের শিল্পীদের এসব কনসার্টে। রয়েছে মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে ওয়ারফেজ ব্যান্ডের কনসার্ট, অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। এ ছাড়া রয়েছে সংগীতশিল্পী বগা তালেবের...
১ দিন আগে