
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে মেঘদল ব্যান্ড গেয়েছিল ‘বনবিবি’। ২০২৩ সালে প্রকাশ পেয়েছিল গানটি। তিন বছর পর চা-শিল্পীদের শতবর্ষের পুরোনো গানের নতুন সুর নিয়ে কোক স্টুডিও বাংলায় ফিরল তারা। গতকাল রাতে প্রকাশ পেয়েছে মেঘদলের পরিবেশনায় ‘মুল্লুক’ শিরোনামের গানটি।
কোক স্টুডিও বাংলা জানিয়েছে, মুল্লুক তৈরি হয়েছে বাংলাদেশের চা-শ্রমিকদের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা একটি পুরোনো লোকগান অবলম্বনে। নতুন রূপে গানটি তুলে ধরা হয়েছে নতুন প্রজন্মের সামনে। এতে উঠে এসেছে শতবর্ষের পুরোনো ইতিহাস, আত্মপরিচয় আর আপনঘরের সন্ধান এবং নিজের মাটিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। লোকঐতিহ্যের গভীর শিকড়ের সঙ্গে সমকালীন সুর ও সংগীতের মেলবন্ধনে তুলে ধরা হয়েছে হারিয়ে যেতে বসা এক সম্প্রদায়ের গল্প।
দুই দশকের বেশি সময় ধরে বাংলা বিকল্পধারার সংগীতে নিজস্ব অবস্থান তৈরি করেছে মেঘদল। সাহিত্য ও লোকঐতিহ্যের সঙ্গে রকসংগীতকে মিলিয়ে মুল্লুক গানেও তারা খুঁজে নিয়েছে পুরোনো গল্পের নতুন আখ্যান। ‘পিঞ্জিরাকে পুষল ময়না’—শিরোনামের গানের পঙ্ক্তি ও সুরে লুকিয়ে থাকা ইতিহাস ও আবেগকে ভিত্তি করে তৈরি হয়েছে মেঘদলের এই গান। শতবর্ষ আগে বাংলাদেশের চা-শিল্পীদের জীবন ও ‘মুল্লুক চলো আন্দোলন’-এর ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়েছে তারা।
শিবু কুমার শীলের কথা ও সুরে তৈরি গানটিতে মেঘদলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। শ্রীমঙ্গলের ঢোলের ছন্দ এবং শিল্পীদের আবেগঘন পরিবেশনা গানটিকে আরও গভীরতা দিয়েছে।
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের চতুর্থ গান মুল্লুক। সর্বশেষ গত জুলাইয়ে প্রকাশ পেয়েছিল ঈশান মজুমদার ও সুনিধি নায়েকের গাওয়া ‘পাতার বাঁশরী’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন এবং সুর করেছেন ঈশান মজুমদার। সংগীত প্রযোজনায় ছিলেন অদিত রহমান।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
১৬ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
১৭ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
১৭ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
১৭ ঘণ্টা আগে