এক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কারণে সিনেমা থেকে কিয়ারার সরে দাঁড়ানোর পর অনেকের নামই শোনা যাচ্ছিল। এবার এই তালিকায় উঠে এসেছে শর্বরী ওয়াঘের নাম।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ডন থ্রিতে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে শর্বরী ওয়াঘকে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, দুইজন অভিনেত্রীর নাম বিবেচনা করা হয়েছিল ডন থ্রিতে। তবে শর্বরীর দিকেই পাল্লা ভারী। প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট শর্বরী ওয়াঘকে পেয়ে খুশি। অভিনেত্রীর পক্ষ থেকেও জানানো হয়েছে সম্মতি। ‘মুনজিয়া’ ও ‘আলফা’ সিনেমার পর এবার ডন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ল শর্বরীর নাম। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি নির্মাতা ও অভিনেত্রীর পক্ষ থেকে।
বলিউড ইন্ডাস্ট্রির সম্ভাবনাময়ীদের একজন শর্বরী ওয়াঘ। প্রাইম ভিডিওর ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’ সিরিজ দিয়ে অভিনয় শুরু করেছিলেন শর্বরী। পরে বড় পর্দায় ‘বান্টি অউর বাবলি টু’ দিয়ে সিনেমায় পা রাখেন। তবে বক্স অফিসে ‘মুনজিয়া’ চমকপ্রদ ব্যবসা করার পরই নজর কাড়েন শর্বরী। এর আগে সহকারী পরিচালক হিসেবে একাধিক সিনেমায় পর্দার পেছনে কাজ করেছেন তিনি।
আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে নেটফ্লিক্সের ‘মহারাজ’ সিনেমায়ও প্রশংসিত হয়েছেন শর্বরী। ইতিমধ্যে শেষ করেছেন যশ রাজের স্পাই ইউনিভার্সের আলফা সিনেমার শুটিং। আলফায় আলিয়া ভাটের সঙ্গে অ্যাকশনে নামছেন শর্বরী।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে