বাংলাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের ৮০তম জন্মদিন উপলক্ষে গত রোববার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত হয় একক বংশীবাদন অনুষ্ঠান। বাংলাদেশ বাঁশরী ফাউন্ডেশনের পক্ষ থেকে শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করে একটি মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর আলোচনা পর্বের সভাপতিত্ব করেন অধ্যাপক লিয়াকত আলি, প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বিশেষ অতিথি ছিলেন নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক এবং চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মসিহউদ্দিন শাকের। আলোচনা পর্ব শেষে আজিজুল ইসলাম তাঁর অনবদ্য বংশীবাদনে মোহিত করেন দর্শকদের। শুরু করেন রাগ দরবারি কানাড়া দিয়ে। এরপর পরিবেশন করেন রাগ হংসধ্বনি ও রাগ ঝিনঝটি। শিল্পীর সঙ্গে তবলায় সংগত করেছেন বিশ্বজিৎ নট্ট এবং তানপুরায় ছিলেন সাইফুল ইসলাম।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে