বাংলাদেশ ও ভারত সম্পর্ক নিয়ে দুই পারেই চলছে উত্তেজনা। বাংলাদেশিদের উদ্দেশে গীতিকার ও কবি শ্রীজাতের লেখা কবিতা সমালোচিত হচ্ছে ঢাকায়। অন্যদিকে কবির সুমনের গানের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের মানুষ। দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান অনেক দিন ধরেই চলছে। বাংলাদেশের শিল্পীরা যেমন পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেন, গান করেন, শোতে অংশ নেন; তেমনি ওপারের শিল্পীদেরও নিয়মিত যাতায়াত রয়েছে বাংলাদেশে।
তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় এ সম্পর্কে ফাটল ধরেছে। শিল্পীরাও বিভক্ত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা দিলেন পশ্চিমবঙ্গের গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। প্রশ্ন তুললেন, ‘মানুষের প্রতি মানুষের ঘৃণা দেখে আমি বিচলিত। আমার প্রশ্ন, আমরা কি এতটা তীব্র রাগ নিয়েই বেঁচে থাকব? আমাদের পরবর্তী প্রজন্মকেও কি এই রাগের উত্তরাধিকার করে যাব?’

লগ্নজিতা বলেন, ‘কলকাতার যেকোনো বাঙালি শিল্পীর পোস্ট করা গানের নিচে মন্তব্য লক্ষ্য করলে দেখা যাবে, অর্ধেক যদি এপার বাংলার বাঙালিদের মন্তব্য আসে, তাহলে বাকিটা ওপারের। আমি এখনো বাংলাদেশে গিয়ে অনুষ্ঠান করার সুযোগ পাইনি। কয়েক বছর আগে ওপার বাংলার আইয়ুব বাচ্চু দমদমে অনুষ্ঠান করতে এসেছিলেন। তাঁর আগে সেই অনুষ্ঠানে আমি গান করি। কিন্তু মনে আছে, তাঁর গান শুরু হওয়ার পর আমি মাটিতে বসে পড়েছিলাম। তখন আইয়ুব বাচ্চু আমার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন, কোথায় বসছি, সেটা নয়।’

বিদ্বেষ ভুলে আবারও দুই বাংলা হাতে হাত মিলিয়ে চলবে, এমন প্রত্যাশা লগ্নজিতার। তিনি বলেন, ‘মানুষ এখন রেগে আছেন। সেখানে দাঁড়িয়ে আমি তো তাঁদের আরও মারামারি করতে বলতে পারি না। আমি সেখানে সম্প্রীতির বার্তাই দিতে পারি। আমি বিশ্বাস করি, একদিন পৃথিবী আবার শান্ত হবে। তখন আবার জেমস পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে আসবেন। আবার এপার বাংলার শিল্পীরা ওপার বাংলায় অনুষ্ঠান করতে যাবেন। যত বাংলাদেশি শিল্পীর সঙ্গে কাজ করেছি, তাঁরা নিশ্চয়ই আমাকে ভুলে যাবেন না। তাঁদের সঙ্গে আবারও কাজ হবে। দুই বাংলা আবার একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে।’

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৯ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৭ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে