বিয়ের মাত্র দুই বছরের মাথায় বিচ্ছেদ! হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদের গুঞ্জন চলছিল কিছুদিন ধরে। অবশেষে সেটাই সত্যি হলো। ভ্যারাইটি জানিয়েছে, ২০ আগস্ট তাঁদের বিবাহবার্ষিকীর দিনে লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন জেনিফার লোপেজ। তাতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ এপ্রিল থেকে আলাদা থাকছেন তাঁরা।
অনেকটা রূপকথার মতোই ছিল জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক। তাঁরা প্রথম কাছাকাছি আসেন ২০০২ সালের মাঝামাঝি সময়ে। নভেম্বরে বাগদানও হয়েছিল তাঁদের। ওই সময় তাঁদের প্রেম নিয়ে সংবাদপত্রে মুখরোচক খবর প্রকাশ হতো। এক ম্যাগাজিন তাঁদেরকে ‘বেনিফার’ সম্বোধনের পর এ নামেই পরিচিতি পান বেন ও জেনিফার। দুটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন তাঁরা। ২০০৩ সালে মুক্তি পায় ‘গিগলি’, পরের বছর আসে ‘জার্সি গার্ল’। এরপর আচমকা ছন্দপতন। বাগদান বাতিল করেন বেন ও জেনিফার। আলাদা হয়ে যায় দুজনের দুটি পথ।
বেনের সঙ্গে ব্রেকআপের পর মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাঁদের দুই সন্তানও রয়েছে। অন্যদিকে, বেন বিয়ে করেন জেনিফার গার্নারকে। তাঁদের তিন সন্তান। কারও সম্পর্কই টেকেনি। জেনিফার আবার অ্যালেক্স রডরিগেজের প্রেমে পড়েন। গার্নারের সঙ্গে বিচ্ছেদের পর আনা দে আরমাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন বেন। কিন্তু ভাগ্য লেখা ছিল অন্য কিছু। প্রায় দুই দশক পর সম্পর্ক জোড়া লাগে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের।
২০২২ সালে বাগদান সারেন দুজন। তারপর লাস ভেগাসে বিয়ে। জর্জিয়ায় বড় আয়োজনে বিয়ের অনুষ্ঠান করেছিলেন। এরপর দুই বছরও একত্রে শান্তিতে কাটল না। অল্প সময়েই দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। একটা সময়ের পর ক্যামেরার সামনে আর একসঙ্গে পোজ দিতেন না। টিএমজেডের খবরে বলা হয়, বেনের সঙ্গে আর্থিক বিরোধের জেরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন জেনিফার।
এক বছর আগে বেভারলি হিলসে ৬ কোটি ৮০ লাখ ডলারের বাড়িটি কিনেছিলেন তাঁরা একসঙ্গে থাকবেন বলে। সেটিও বিক্রি করে দেওয়া হয়েছে। বেন অ্যাফ্লেক কিছুদিন আগে সাবেক স্ত্রী জেনিফার গার্নার ও বাচ্চাদের সঙ্গে নিজের ৫২তম জন্মদিন উদ্যাপন করেছেন, কিন্তু যাননি জেনিফার লোপেজের জন্মদিনের পার্টিতে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে