
সাইকো থ্রিলার গল্পে জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’। এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে রুনা খানকে। এই প্রথম পর্দায় এমন চরিত্রে অভিনয় করেছেন তিনি। নির্মাতা জানান, ঈদের দিন কালবেলা ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে রক্তছায়া।
স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে রুনা খান জানান,নারীপ্রধান গল্পে তৈরি হয়েছে রক্তছায়া। স্বল্পদৈর্ঘ্যটিকে সাইকো থ্রিলার জনরার গল্প বলছেন এই অভিনেত্রী। রুনা খান বলেন, ‘এখানে আমার অভিনীত চরিত্রের নাম শিভানা নাসরিন। সে একজন দায়িত্বশীল প্রতিবাদী পুলিশ কর্মকর্তা। নিজের পেশা ও সততার বিষয়ে অটল। এবারই প্রথম পুলিশ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা হলো। গল্পে দেখা যাবে শহরে অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেটা দমনের জন্য দায়িত্ব দেওয়া হয় শিভানাকে। কোনো নারী দায়িত্বপূর্ণ পদে থাকলে বেশির ভাগ ক্ষেত্রেই তাঁর সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এই সিনেমার গল্পেও থাকছে একই চিত্র। পাশাপাশি সিনেমাটি সমাজের নানা অসংগতিও তুলে ধরবে।’
পরিচালক জুলফিকার জাহেদী বলেন, ‘নারীর প্রতি এখনো যে বৈষম্য দেখা যায়, সে বিষয়টিকে কেন্দ্র করেই এগিয়েছে গল্প। এখানে আমরা নারীর শক্তি, বুদ্ধিমত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি। আর এ জন্য আমার একজন শক্তিমান গুণী অভিনয় শিল্পীর প্রয়োজন ছিল। যে কারণে রুনা খানকে বেছে নিয়েছি। তাঁর অভিনয় দক্ষতা, পরিমিতি বোধে আমি দারুণভাবে মুগ্ধ হয়েছি।’
আদ্রিয়ান প্রোডাকশনের প্রযোজনায় রক্তছায়া চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম, আফফান মিতুল প্রমুখ।

একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
১৫ ঘণ্টা আগে
সাধারণ এক মানুষের জাদুকর হিসেবে উত্থানের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জাদুকর’। রাজীব হোসেনের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। দর্শকপ্রিয় বহু সিনেমা ও সিরিজে অভিনয়ের পর গত ফেব্রুয়ারিতে ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব ফিল্ম...
১৫ ঘণ্টা আগে
মহাকাশ ও কল্পবিজ্ঞানের গল্প নিয়ে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। সেই ভিনগ্রহের দুনিয়া আবারও দেখা যাবে বড় পর্দায়। তৈরি হচ্ছে স্টার ওয়ারস সিরিজের নতুন সিনেমা। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত পরিচালক জন ওয়াটস।
১৫ ঘণ্টা আগে
৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ওরিজন্তিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এক মাসের ব্যবধানে রুবাইয়াত হোসেনের সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আটটি প্রথম সারির উৎসবে।
১৫ ঘণ্টা আগে