রোজার ঈদে শাকিব খানের ‘বরবাদ’ প্রেক্ষাগৃহে ঝড় তুললেও হতাশ করেছে ‘অন্তরাত্মা’। প্রথম সপ্তাহ শেষ না হতেই নামিয়ে দেওয়া হয় সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি। অন্তরাত্মার ভরাডুবির অন্যতম কারণ ছিল প্রচারের অভাব। বরবাদ নিয়ে সরব থাকলেও অন্তরাত্মা নিয়ে একেবারেই নীরব ছিলেন শাকিব। অন্যদেরও তেমন ভূমিকা দেখা যায়নি। তবে ব্যতিক্রম অন্তরাত্মার নায়িকা দর্শনা বণিক। পেশাদারত্বের প্রমাণ দিয়ে এখনো সিনেমাটির প্রচার করে যাচ্ছেন এই টালিউড অভিনেত্রী।
ঈদের প্রায় দু্ই মাস পর গতকাল থেকে ২১টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে অন্তরাত্মা। ফেসবুকে অন্তরাত্মার হললিস্ট শেয়ার করে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন দর্শনা। সশরীরে বাংলাদেশে আসতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় অন্তরাত্মা নিয়ে নিয়মিত পোস্ট করেছেন, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বলতে গেলে অন্তরাত্মার প্রচারের কাজ একাই সামলানোর চেষ্টা করে গেছেন তিনি।
মুক্তির পর সিনেমাটি যখন নামিয়ে দেওয়া হয়েছিল সে সময় দর্শনা জানিয়েছিলেন, সময় নিয়ে প্রচার করলে সিনেমাটি ভালো করত। মুক্তির আগেই অন্তরাত্মা নিয়ে নেতিবাচক মন্তব্য সিনেমাটিকে পিছিয়ে দিয়েছে বলেও অভিমত তাঁর।

দর্শনা বলেন, ‘আরেকটু আলোচনা করে বেটার রিলিজ টাইম ঠিক করা যেত। তাহলে প্রচারের আলোটা বেশি হতে পারত। এ ছাড়া অকারণেই অন্তরাত্মা নিয়ে নেগেটিভ আলোচনা হয়েছে। যাঁরা সিনেমাটি দেখেছেন, তাঁরা কিন্তু কেউই খারাপ বলেননি। এখনো অন্তরাত্মা হলে চলছে। শেষ পর্যন্ত ব্যবসায়িকভাবে কী ফল আসবে এটা জানি না, তবে দর্শক সিনেমাটি দেখুক, কারণ দর্শক সিনেমা দেখলেই আমরা আনন্দ পাই।’

তিন বছরের বেশি সময় আগে পল্লিকবি জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থ অবলম্বনে একই নামে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন তানভীর মোকাম্মেল। পরিকল্পনাটা আরও আগের। অবশেষে সোজন বাদিয়ার ঘাট সিনেমার শুটিং শুরু করেছেন এই নির্মাতা। ২২ ফেব্রুয়ারি থেকে গোপালগঞ্জের সাতপার গ্রামে চলছে শুটিং।
৭ ঘণ্টা আগে
রমজান মাসে প্রেক্ষাগৃহে দেশের কোনো সিনেমা মুক্তি পায় না। সিঙ্গেল স্ক্রিনের ভরসা পুরোনো সিনেমা আর সিনেপ্লেক্সের বিদেশি সিনেমা। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে দেশের স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার সিনেমা ‘স্ক্রিম ৭’।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
২১ ঘণ্টা আগে