
নেপথ্যে কাজ করেছেন ৫০০ জনের বেশি মানুষ। তালিকায় আছেন গুইলার্মো দেল তোরো, সোফিয়া কপোলা, পেদ্রো আলমোদোভার, ব্যারি জেনকিন্স, জুলিয়ানে মুরসহ জনপ্রিয় সারা বিশ্বের পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও সমালোচক। তাঁদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তাঁদের দৃষ্টিতে একুশ শতকে মুক্তি পাওয়া সেরা সিনেমা কোনগুলো? প্রত্যেকেই ১০টি করে পছন্দের সিনেমার নাম দিয়েছেন। সবার মতামতের ভিত্তিতে সম্প্রতি একবিংশ শতাব্দীর ১০০ সিনেমার তালিকা প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।
২০০০ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা বিশ্বে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে ‘প্যারাসাইট’। বোং জুন হো পরিচালিত এ কোরিয়ান সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। শ্রেণিবৈষম্য, অর্থনৈতিক ব্যবধান আর লালসার গল্প নিয়ে তৈরি প্যারাসাইট ৯২তম অস্কারে চারটি পুরস্কার পায়। দ্বিতীয় অবস্থানে আছে ডেভিড লিঞ্চের ‘মুলহল্যান্ড ড্রাইভ’। পল থমাস অ্যান্ডারসনের ‘দেয়ার উইল বি ব্লাড’ গত ২৫ বছরের সেরা তৃতীয় সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে নিউইয়র্ক টাইমসের দৃষ্টিতে।
১০০ সিনেমার এ তালিকা থেকে সেরা ১০ সিনেমার বিস্তারিত রইল এ প্রতিবেদনে।
সেরা ১০ সিনেমা
১. প্যারাসাইট (২০১৯)
এক ধনীর বাড়িতে পরিচয় গোপন করে কাজ নেয় এক দরিদ্র পরিবারের চার সদস্য। তাদের লালসা বাড়তে থাকে, যা একসময় ডেকে আনে ভয়াবহ পরিণতি।
২. মুলহল্যান্ড ড্রাইভ (২০০১)
দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে রিতা নামের এক নারী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তার সঙ্গে দেখা হয় আরেক নারীর, যে অভিনেত্রী হতে এ শহরে এসেছে। দুজনে মিলে রিতার আসল পরিচয় খুঁজে বেড়ায়।
৩. দেয়ার উইল বি ব্লাড (২০০৭)
তেলের খনি অনুসন্ধান করে বেড়ায় এক চরিত্র। নির্মম চরিত্রের এই লোক এ কাজে তার ছেলেকে ব্যবহার করতেও পিছুপা হয় না।
৪. ইন দ্য মুড ফর লাভ (২০০০)
দুই প্রতিবেশী চৌ এবং সু। তারা আবিষ্কার করে, দুজনেরই দাম্পত্যসঙ্গী পরকীয়ায় লিপ্ত। একপর্যায়ে চৌ এবং সু পরস্পরের প্রেমে পড়ে।
৫. মুনলাইট (২০১৬)
এক কৃষ্ণাঙ্গ ও সমকামী চরিত্রের জীবনের তিনটি সময় উঠে এসেছে এতে—শৈশব, কৈশোর ও প্রাপ্তবয়স্ক জীবনের প্রথম দিক।
৬. নো কান্ট্রি ফর ওল্ড মেন (২০০৭)
হঠাৎ ২ মিলিয়ন ডলার পাওয়ার পর রাতারাতি বদলে যায় এক শিকারির জীবন। সেই টাকার জন্য এক সাইকোপ্যাথ খুনি তার পেছনে ধাওয়া করে।
৭. এটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড (২০০৪)
জোয়েল জানতে পারে, তার বান্ধবী তাকে স্মৃতি থেকে মুছে ফেলেছে। সেও একই কাজ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ক্লিনিকার প্রক্রিয়ার সময় বুঝতে পারে, কতটা ভালোবাসে সে তাকে!
৮. গেট আউট (২০১৭)
ক্রিস তার প্রেমিকা রোজকে নিয়ে সাপ্তাহিক ছুটিতে মা-বাবার সঙ্গে দেখা করতে যায়। এমন সত্যের মুখোমুখি হতে হয় তাদের, যা তারা ভাবেনি আগে।
৯. স্প্রিটেড অ্যাওয়ে (২০০১)
জাপানি অ্যানিমেশন সিনেমা। মা-বাবার সঙ্গে বেড়াতে গিয়ে ভুল করে এক জঙ্গলে ঢুকে পড়ে চিহিরো। সেখানে একটি পার্কে নানা রকম খাবারের স্টল সাজানো। সেই খাবার খেয়ে চিহিরোর মা-বাবা শূকরে পরিণত হয়। তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে চিহিরো।
১০. দ্য সোশ্যাল নেটওয়ার্ক (২০১০)
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের জীবনের গল্পের ওপর তৈরি হয়েছে সিনেমাটি। এতে এসেছে তাঁর জীবনের সংগ্রাম ও জটিলতার গল্পও।

নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
১ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
১৩ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
১ দিন আগে