মাত্র ২৬ বছরে মারা গেছেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা দে আর্মাস। ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিশ্বমঞ্চে উরুগুয়ের প্রতিনিধিত্বকারী ছিলেন তিনি। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত শুক্রবার (১৩ অক্টোবর) ক্যানসারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
সংবাদমাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ দুই বছর ধরে জরায়ু ক্যানসারে ভুগছিলেন শেরিকা। সম্প্রতি তাঁকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ আর বাঁচানো যায়নি, পরপারে পাড়ি জমান এই সুন্দরী।
শেরিকার অকাল মৃত্যুতে উরুগুয়ের শোবিজ অঙ্গনে নেমেছে শোকের ছায়া। মিস উরুগুয়ে মুকুটজয়ী লোলা দে লস সান্তোস বলেন, ‘আমি সারা জীবন আপনাকে মনে রাখব। শুধু আমাকে সাহস জোগানো কিংবা আমার বিকাশে সহায়তা করার জন্য নয়, তার চেয়ে বরং আমি আপনার স্নেহ এবং বন্ধুত্বপূর্ণ সান্নিধ্যের জন্যই বেশি মনে রাখব।’
প্রসঙ্গত, ২০১৫ সালে চীনে আয়োজিত মিস ওয়ার্ল্ড আসরে সেরা ৩০-এর মধ্যে ছিলেন না শেরিকা দে আর্মাস। তবে রেকর্ড গড়েছিলেন ওই আসরে কনিষ্ঠদের একজন হয়ে। কারণ, ১৮ বছর বয়সে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সুন্দরী ছিলেন মাত্র ছয়জন, তাঁদের একজন ছিলেন তিনি।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
৯ ঘণ্টা আগে