
মালয়ালাম সিনেমার জনপ্রিয় তারকা ফাহাদ ফাসিল অনাড়ম্বর জীবনযাপনের জন্য পরিচিত। দেশজুড়ে বিশাল সংখ্যক ভক্ত রয়েছে। কিন্তু ‘আবেশম’ খ্যাত এই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকেন। এমনকি, তাঁর ব্যক্তিগত স্মার্টফোনও নেই। সম্প্রতি একটি কিপ্যাড যুক্ত ফোন ব্যবহার করতে দেখা গেছে তাঁকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।
গত বুধবার (১৬ জুলাই) ফাহাদ ফাসিল তাঁর আসন্ন সিনেমা ‘মলিউড টাইমস’-এর পূজা অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, ৪২ বছর বয়সী এই অভিনেতা একটি কিপ্যাড ফোন ব্যবহার করছেন।
যদিও ফোনটির ডিজাইন সাধারণ, তবে এটি মোটেও সাধারণ কোনো ডিভাইস নয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ফাহাদ ফাসিলের ব্যবহৃত ফোনটি যুক্তরাজ্যে হাতে তৈরি বিলাসবহুল মোবাইল ফোন কোম্পানি ‘ভার্চু’ (Vertu) -এর বানানো। ফোনটির মডেল ‘অ্যাসেন্ট রেট্রো ক্ল্যাসিক কিপ্যাড ফোন’। এটির দাম প্রায় ১১ হাজার ৯২০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা ১০ লাখ রুপিরও বেশি)।
ভার্চুর অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, এই মডেলটি বর্তমানে স্টক আউট এবং এর উৎপাদন বন্ধ রয়েছে। জানা গেছে, ২০০৮ সালে এই মডেলটি বাজারে এসেছিল। প্রিমিয়াম নির্মাণশৈলী ফোনটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ফোনটিতে টাইটানিয়াম বডি, স্যাফায়ার ক্রিস্টাল এবং হাতে সেলাই করা চামড়ার কভার রয়েছে। রেট্রো ডিজাইন হওয়া সত্ত্বেও, এই ভার্চু ফোনটি ব্লুটুথ, জিপিআরএস, এসএমএস এবং এমএমএস সমর্থন করে। এ ছাড়া, ১৭০ টিরও বেশি দেশে ২৪ / ৭ কনসিয়ারেজ অ্যাক্সেসের জন্য ফোনটিতে একটি ডেডিকেটেড সাইড বাটন রয়েছে। প্রায় ১৭৩ গ্রাম ওজনের এবং ২২ মিলিমিটার পুরু এই হ্যান্ডসেটটিতে একটি পেটেন্ট করা বেভেলড স্টেইনলেস-স্টিল কিপ্যাড রয়েছে।

গত মাসে, মালয়ালাম অভিনেতা বিনয় ফরত ফাহাদ ফাসিলের সাধারণ জীবনযাপন নিয়ে কথা বলেছিলেন। ক্লাব এফএম-এর সঙ্গে এক কথোপকথনে তিনি জানান, ‘জোজি’ অভিনেতা স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যম সম্পূর্ণরূপে এড়িয়ে চলেন। তিনি সাধারণ কিপ্যাড ফোন ব্যবহার করতে পছন্দ করেন। যদিও বিনয় ফরত তখন ফোনের ব্র্যান্ড উল্লেখ করেননি। কিপ্যাড ডিভাইস হাতে ফাহাদ ফাসিলের সর্বশেষ উপস্থিতি এর একটি সম্ভাব্য উত্তর মিলল।
২০২৩ সালে, ফাহাদ ফাসিল সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিনেমার প্রচার না করার সিদ্ধান্তের বিষয়ে মুখ খুলেছিলেন। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কখনোই সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ছিল না। কলেজের দিনগুলোতে আমি ফেসবুকে ছিলাম এবং এটুকুই। আমি সামাজিক যোগাযোগমাধ্যমের চেয়ে ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে বেশি পছন্দ করি। আমি সব সময় এমনই ছিলাম এবং আমি এটি পরিবর্তন করতে চাই না।’
চলচ্চিত্রের ক্ষেত্রে, ‘মলিউড টাইমস’ ছাড়াও ফাহাদ ফাসিলের হাতে আরও কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মারিসান’, ‘ওড়ুম কুথিরা চাড়ুম কুথিরা’, ‘কারাতে চন্দ্রন’ এবং ‘প্যাট্রিয়ট’।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
৭ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
৭ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
৭ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১৭ ঘণ্টা আগে