জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা আর নেই। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চঞ্চল চৌধুরী রাত ১০টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বাবা...’ লিখে পোস্ট করেছেন।
চঞ্চল চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি রাত ১০টার দিকে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭:৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহজগতের মায়া ত্যাগ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার শেষকৃত্য তাঁর নিজ গ্রামের বাড়ি পাবনার কামারহাটে সম্পন্ন হবে।’
শাহনাজ খুশি আজকের পত্রিকাকে বলেন, ‘চঞ্চল চৌধুরীর বাবার বয়স হয়েছিল ৯২ বছরের বেশি। গত ১২ ডিসেম্বর তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। এরপর তাঁকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।’
শাহনাজ খুশি জানান, হাসপাতাল থেকে মরদেহ আগে ঢাকায় চঞ্চল চৌধুরীর বাসায় নিয়ে আসা হবে। আজ রাতেই গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার কামারহাটের উদ্দেশে নিয়ে যাওয়া হবে মরদেহ। আগামীকাল বুধবার সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল তাঁর। আজ সন্ধ্যায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অবস্থার অবনতি ঘটে।
চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী এলাকায় দুলাল মাস্টার বলে পরিচিত। বার্ধক্যের কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত সিরিজটি। ২০২১ ও ২০২৩ সালে সিরিজটির প্রথম ও দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। ‘মহানগর ৩’ আদৌ আসবে কি না, এমন প্রশ্ন উঠেছে নানা সময়ে।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় তৌসিফ মাহবুব অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তৌসিফ অভিনয় করছেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে যার অনেক জ্ঞান। সিরিজটি মুক্তির পর প্রশংসিত হলেও আক্ষেপ ছিল তৌসিফের। কারণ, ২০২১ সালে তিনি টিভি ধারাবাহিক হিসেবে চক্রের শুটিং করেছিলেন।
৩ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে প্রেশার কুকার মুক্তি দিচ্ছেন রাফী। সিনেমার গল্প নির্বাচনেও রেখেছেন চমক। এই সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। নির্মাতা জানান, গল্প দিয়েই চমক দিতে প্রস্তুত...
৪ ঘণ্টা আগে
বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড ‘বন জোভি’। ‘ইটস মাই লাইফ’, ‘লিভিন’, ‘অন আ প্রেয়ার’, ‘অলওয়েজ’, ‘বেড অব রোজেস’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তাদের ঝুলিতে। চার বছর বিরতির পর ২০২৫ সালে কনসার্টে ফিরছে দলটি। এখন তারা ব্যস্ত ‘ফরএভার ট্যুর’ নিয়ে।
৫ ঘণ্টা আগে