
নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদের পর অনেকটা ভেঙে পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। ওই বিধ্বস্ত সময়ে তাঁর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন নির্মাতা রাজ নিধিমরু। জনপ্রিয় নির্মাতা জুটি রাজ-ডিকের সঙ্গে এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন টু’ সিরিজে কাজ করেছিলেন সামান্থা। ফলে রাজের সঙ্গে পরিচয় ছিল আগেই। এর পর রাজ-ডিকের তৈরি ‘সিটাডেল: হানি বানি’তেও অভিনয় করেন সামান্থা।
একসঙ্গে কাজ করতে গিয়ে যে বন্ধুত্বের জন্ম, সে সম্পর্ক ধীরে ধীরে ডালপালা গজিয়ে মহীরুহ হয়েছে এত দিনে! গত বছর থেকেই শোনা যাচ্ছে, রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা না গেলে এটি শুধু গুঞ্জন হিসেবেই রয়ে যেত। কিন্তু প্রায়ই দুজনের একসঙ্গে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, খেলা দেখতে যাওয়া এবং সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা—এসব ইঙ্গিত দেয়, সামান্থা-রাজের সম্পর্কের অফিশিয়াল ঘোষণা আসছে শিগগিরই।

সামান্থা ও রাজের নতুন একটি ছবি নিয়ে সম্প্রতি বেশ চর্চা চলছে। তেলুগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন দুজনেই। মিশিগানের রাস্তা ও রেস্তোরাঁয় ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি সামান্থা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। দুটি ছবিতে একসঙ্গে পাওয়া গেছে সামান্থা-রাজকে। ডেট্রয়েটের রাস্তায় হাঁটছেন তাঁরা, সামান্থার কাঁধে রাজের হাত, রাজকে এক হাতে জড়িয়ে ধরে আছেন সামান্থা। তাঁর চোখমুখে খুশির ঝিলিক। অন্য ছবিতে কয়েকজনের সঙ্গে পাশাপাশি বসে রেস্তোরাঁয় আড্ডা দিতে দেখা যাচ্ছে তাঁদের।
সামান্থা-রাজের ডেট্রয়েট সফরের ছবিগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা খুশি সামান্থাকে এমন হাস্যোজ্জ্বল দেখে। হয়তো শিগগিরই নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনতে চলেছেন তাঁরা। তাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে দিচ্ছেন সেই ইঙ্গিত।

আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী ববিতার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এই পদক দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
৯ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
৯ ঘণ্টা আগে
জানুয়ারির শেষের দিকে সবাইকে চমকে দিয়ে অরিজিৎ ঘোষণা দেন, সিনেমায় আর গাইবেন না তিনি। তাঁর প্লেব্যাককে বিদায় দেওয়ার খবরে ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মানুষেরাও আক্ষেপ প্রকাশ করেছিলেন। তবে অরিজিৎ তাঁর সিদ্ধান্তে অনড়। ওই সময় জানিয়েছিলেন, নিজের শিল্পসত্তাকে নতুনভাবে আবিষ্কারের জন্যই এ সিদ্ধান্ত তাঁর।
৯ ঘণ্টা আগে