কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, সিনেমায় নাম লেখাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তিনি নিজেও জানিয়েছিলেন, সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিশা আবারও জানালেন সিনেমা নিয়ে পরিকল্পনার কথা। তিশার মতে, শাকিব খানের মতো তাঁরও অনেক ভক্ত আছে। দুজন একসঙ্গে হলে ভালো কিছুই হবে।
তানজিন তিশা বলেন, ‘দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। সেই জায়গা থেকেই পরিকল্পনা করছি। একটি ভালো কনটেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভালো গল্প, ভালো নির্মাতা ও ভালো প্রোডাকশন হাউস। সেটার জন্যই অপেক্ষা করছি। শিগগিরই সবাইকে ভালো খবর দিতে পারব।’
ছোট পর্দার শিল্পীদের ভিন্ন ঘরানার সিনেমায় বেশি দেখা গেলেও তানজিন তিশার আগ্রহ বাণিজ্যিক মশলাদার সিনেমা। অভিনেত্রী বলেন, ‘মনে হয় আমার সঙ্গে কমার্শিয়াল সিনেমা খুব ভালো যায়। এটা আমার দর্শকেরা বলেছে। তারা বলেছে, একটা হলেও আমার কমার্শিয়াল সিনেমা করা উচিত। তাই প্রথমে কমার্শিয়াল সিনেমার কথা চিন্তা করছি। পরবর্তীতে অন্য সিনেমা।’

বছর দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল, শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তিশার। ভবিষ্যতে শাকিবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সবকিছু মিলে গেলে কেন নয়? শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দুজনের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে। এ ছাড়া আমি যার সঙ্গেই কাজ করেছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।’

অনেক অভিনয়শিল্পী ব্যর্থতার ভয়ে সিনেমায় আসতে চান না। তবে তানজিন তিশা জানালেন, ব্যর্থতা নিয়ে ভাবেন না তিনি। তিশা বলেন, ‘আমি এসবের কোনো পরোয়া করি না। গল্প পছন্দ হলেই কাজটি করি। কখনোই চিন্তা করি না কাজটি সবার ভালো লাগবে কি লাগবে না। প্রতিটি অভিনয়শিল্পীর অনেক কাজ থাকে। এরমধ্যে প্রতিটি কাজ শতভাগ ভালো হতে হবে—এমন কোনো কথা নেই। একটা কাজ ভালো না হলে থেমে যাওয়ার মানুষ আমি নই। যে মানুষের চিন্তা এমন থাকে, তাদের কোনো কিছুতে ভয় থাকে না।’

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে