জীবনযুদ্ধের গল্প নিয়ে তৈরি হলো নতুন নাটক ‘আয়নার কারিগর’। নাটকের গল্প, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মো. রবিউল সিকদার। মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর ও নাবিলা বিনতে ইসলাম। ৬ ও ৭ জানুয়ারি নাটকটির শুটিং হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে নাটকটি।
পরিচালক রবিউল সিকদার জানিয়েছেন, আয়নার কারিগর মূলত একটি জীবনঘনিষ্ঠ গল্পের নাটক। তানভীর ও নাবিলা ছাড়া এতে আরও অভিনয় করেছেন বাবুল আহমেদ, আশরাফুল আশীষ, এ বি এম সাইদুল হক, মোহাম্মদ আনোয়ার হোসেন, আসমা শিউলী, কবির টুটুল প্রমুখ।
নাটকটি নিয়ে পরিচালক রবিউল শিকদার বলেন, ‘অনেকে স্বল্প সময়ে অল্প পরিশ্রমে ধনী হতে চায়, অনেক টাকাপয়সার মালিক হতে চায়। প্রয়োজনে অসদুপায় অবলম্বনেও দ্বিধা বোধ করে না। কিন্তু এমন কাজ শেষ পর্যন্ত ভালো ফল বয়ে আনে না। এটাই গল্পের মূল বিষয়বস্তু। গল্পটা একেবারেই সমসাময়িক। তানভীর ভাই, নাবিলা আপাসহ যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকেই যাঁর যাঁর চরিত্রে সুন্দর অভিনয় করেছেন। আমি সব সময়ই চেষ্টা করি জীবন থেকে নেওয়া গল্পের নাটক নির্মাণ করতে। এই নাটকও তাই।’
অভিনেতা তানভীর বলেন, ‘গল্প ভাবনাটা খুব ভালো লেগেছে। ভীষণ আন্তরিকতা নিয়ে নাটকটিতে অভিনয় করেছি। আশা করি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’
নাবিলা বলেন, ‘রবি ভাই গল্পের ব্যাপারে ভীষণ চুজি। তাঁর নাটকের গল্পই দর্শকদের আকৃষ্ট করে। আয়নার কারিগর গল্পটাও দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। আমরা চেষ্টা করেছি চরিত্রানুযায়ী অভিনয় করতে। সব মিলিয়ে নাটকটি দর্শকের মন জয় করবে বলে আশা রাখি।’

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
আজ ঢাকায় অনুষ্ঠিত হবে তিনটি কনসার্ট। যাঁরা সরাসরি গান শুনতে পছন্দ করেন, তাঁরা যেতে পারেন পছন্দের শিল্পীদের এসব কনসার্টে। রয়েছে মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে ওয়ারফেজ ব্যান্ডের কনসার্ট, অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। এ ছাড়া রয়েছে সংগীতশিল্পী বগা তালেবের...
১০ ঘণ্টা আগে
গত জুনে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ার হয়েছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ‘অ্যানি’ সিরিজের। এবার দর্শকের দেখার পালা। মুক্তির তারিখ ঘোষণা না করলেও জানা গেছে, শিগগির আইস্ক্রিনে দেখা যাবে এই মিনি সিরিজ।
১০ ঘণ্টা আগে
এ সপ্তাহে দেশের হলে মুক্তি পেয়েছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা। হলিউডের ‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার পাশাপাশি আলোর মুখ দেখেছে দেশের ‘শেকড়’।
১২ ঘণ্টা আগে