
হিন্দি বিনোদন জগতের বহুমুখী প্রতিভার অধিকারী বিগ বস-১৮ বিজয়ী করণ বীর মেহরা। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার তাঁর। বিগ বস তাঁকে ভারতজুড়ে আরও এক নতুন পরিচয় এনে দিয়েছে। প্রতিভাবান তরুণ অভিনেতা থেকে বনে গেছেন জনপ্রিয় তারকা।
দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা করণের। শিক্ষাজীবন শুরু হয় মুসৌরির ওয়েনবার্গ অ্যালেন স্কুলে এবং পরে দিল্লি পাবলিক স্কুলে (ডিপিএস)। এখান থেকেই তাঁর শৃঙ্খলাপূর্ণ ও উচ্চাভিলাষী মনোভাবের ভিত্তি তৈরি হয়। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন ও বিক্রয় প্রচার নিয়ে পড়াশোনা করলেও অভিনয়ের প্রতি তাঁর গভীর টান শোবিজ দুনিয়ায় নিয়ে আসে। প্রয়াত দাদার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি নিজের নামের সঙ্গে ‘বীর’ যুক্ত করেন।
করণ প্রথম দর্শকের মন জয় করেন ২০০৫ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘রিমিক্স’-এর মাধ্যমে। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে তিনি নিজেকে প্রমাণ করেন। তাঁর অভিনীত জনপ্রিয় সিরিজের মধ্যে রয়েছে বিবি অউর ম্যায় এবং জিদ্দি দিল মানে না। শুধু ছোট পর্দায় নয়, বলিউডেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেরে ড্যাড কি মারুতি’ এবং ‘রাগিনি এমএমএস ২’। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি কাজ করেছেন, যেমন ‘ইটস নট দ্যাট সিম্পল’ এবং ‘কাপল অব মিস্টেকস’।
পর্দার বাইরে করণ তাঁর কর্মক্ষমতা প্রমাণ করেছেন ফিয়ার ফ্যাক্টর: খত্রোকে খিলাড়ি ১৪-এর বিজয়ী হয়ে। এ ছাড়া সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও তিনি কাজ করেছেন।
তাঁর সর্বশেষ সাফল্য বিগ বস ১৮-এর শিরোপা জয়। এ জয় তাঁকে শুধু একজন প্রতিভাবান তারকা নয়, বরং এক অদম্য ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৮ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৮ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৮ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৯ ঘণ্টা আগে