আজ ঈদের দ্বিতীয় দিন। গতকাল শনিবার ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। দর্শক-খরার এই সময় গত দুই দিনে সিনেমা দেখতে ভিড় করেছেন প্রচুর দর্শক। এবারের ঈদে সিঙ্গেল স্ক্রিন ছাড়াও সব কটি সিনেমা দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্সে। কেমন চলছে সিনেমা, ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত জেনে নেওয়া যাক ঢাকার সিনেপ্লেক্সগুলোর হালচাল।
স্টার সিনেপ্লেক্স
স্টার সিনেপ্লেক্সে এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। দুই দিনের সেল রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত এগিয়ে আছে ‘জ্বীন’। সিনেমাটিতে অভিনয় করেছেন সজল, রোশান ও পূজা চেরি। এরপরেই অবস্থান শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’। এ ছাড়া ‘আদম’, ‘লোকাল’সহ বাকি সিনেমাগুলোর অবস্থানও বেশ ভালো।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এখানে মুক্তি পাওয়া সব সিনেমায় ভালো চলছে। তবে এর মধ্য এখন পর্যন্ত এগিয়ে আছে “জ্বীন” ও “লিডার: আমিই বাংলাদেশ”। তবে অনন্ত জলিলের “কিল হিম”সহ বাকি সিনেমাও ভালো চলছে। মাত্র তো ঈদের দ্বিতীয় দিন, ঈদ সপ্তাহ শেষ হলে বাকিটা জানা যাবে।’
যমুনা ব্লকবাস্টার সিনেমাস
যমুনা ব্লকবাস্টার সিনেমাসে এই ঈদে মুক্তি পেয়েছে সাতটি সিনেমা। এখানে এখন পর্যন্ত নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ ও তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ভালো যাচ্ছে। তবে ঈদের দিনের তুলনায় আজ দ্বিতীয় দিনে প্রতিটি সিনেমায় ভালো চলছে।
যমুনা ব্লকবাস্টার সিনেমাসের সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথম দিন আমাদের শো শুরু হয় বেলা তিনটা থেকে। “জ্বীন” ও “লিডার” দেখতে দর্শকদের চাপ বেশি দেখা গেছে। তবে আমাদের এখানে অনন্ত জলিলের সিনেমার সেল রিপোর্ট সব সময় ভালো, দিনের পরবর্তী শোগুলোতেও “কিল হিম” প্রায় হাউস ফুল যাচ্ছে। তবে “লোকাল”সহ বাকি সব সিনেমাও প্রায় হাউসফুল যাচ্ছে। আর মাত্র তো শুরু হলো, ঢাকার বাইরে থেকে মানুষ ফিরলে আশা করি দর্শক আরও বাড়বে।’
এ ছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সাতটি সিনেমা। এর মধ্যে লিডার ও জ্বীন, দুটি টিকিট বিক্রিতে এখন পর্যন্ত এগিয়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে বাকি সিনেমার টিকিট বিক্রিও বেশ বেড়েছে। লোকাল ও শত্রুর সেল রিপোর্টও সেখানে বেশ ভালো বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ও তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি দেশের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ ছাড়া অন্য সিনেমার মধ্যে বাপ্পী ও জাহারা মিতু অভিনীত ‘শত্রু’ ছবিটি ২৪টি, পূজা চেরি ও সজল অভিনীত ‘জ্বীন’ ১৪, অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ ১১, আদর আজাদ ও বুবলী অভিনীত ‘লোকাল’ ৯, অপু বিশ্বাস ও জয় চৌধুরী ‘প্রেমপ্রীতির বন্ধন’ ৯, রোশান ও ববি অভিনীত ‘পাপ’ ৮, ইয়াশ রোহান ও ঐশী অভিনীত ‘আদম’ ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৬ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৭ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৭ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৮ ঘণ্টা আগে