গান থেকে আপাতত বিরতি নিয়েছেন অ্যাডেলে। ২০২৪ সালে ‘উইকেন্ডস উইথ অ্যাডেলে’ ট্যুর শেষ করে বিরতির ঘোষণা দিয়েছিলেন। জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনকে আরেকটু বেশি সময় দিতে, অন্যান্য সৃজনশীল কাজে নিজেকে পরীক্ষা করতেই তাঁর এই বিরতি। শিগগিরই গানে ফেরার যে পরিকল্পনা নেই, জানিয়ে দিয়েছিলেন সেটাও। এই আপাত অবসরে নতুন খবর এল অ্যাডেলের। অভিনয় শুরু করছেন তিনি। ‘ক্রাই টু হেভেন’ দিয়ে সিনেমায় অভিষেক হবে তাঁর।
অ্যান রাইসের ১৯৮২ সালে প্রকাশিত ক্রাই টু হেভেন উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানাবেন ফ্যাশন ডিজাইনার ও নির্মাতা টম ফোর্ড। ১৮ শতকের ইতালি শহর গল্পের প্রেক্ষাপট। সংগীত নিয়েই গল্প। ভিন্ন সামাজিক অবস্থানের দুই মানুষের ওপেরার জগতে প্রতিষ্ঠা পাওয়ার কাহিনি। অ্যাডেলে এতে কোন চরিত্রে অভিনয় করবেন, তা জানা যায়নি এখনো।
অ্যাডেলে ছাড়াও ক্রাই টু হেভেন সিনেমায় অভিনয় করছেন নিকোলাস হোল্ট, অ্যারন টেলর-জনসন, কিয়ারান হাইন্ডস, থান্ডিওয়ে নিউটন, কলিন ফার্থ, জর্জ ম্যাকে, ওয়েন কুপার প্রমুখ। ‘আ সিঙ্গেল ম্যান’ ও ‘নকটারনাল অ্যানিমেল’-এর পর ক্রাই টু হেভেন হতে যাচ্ছে টম ফোর্ডের তৃতীয় সিনেমা। বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে। আগামী জানুয়ারি থেকে লন্ডন ও রোমে শুরু হবে শুটিং। ২০২৬ সালের শেষ দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
আরও আগেই অভিনয়ে অভিষেক হওয়ার কথা ছিল অ্যাডেলের। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডেথ অ্যান্ড লাইফ অব জন এফ ডোনোভান’ সিনেমায় তাঁর অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত করেননি। এ সিনেমার পরিচালক জেভিয়ের ডোলান, যিনি অ্যাডেলের ‘হ্যালো’ গানের ভিডিওটি পরিচালনা করেছেন। ওই সময় অ্যাডেলে বলেছিলেন, ‘আমি অবশ্যই তাঁর একটি সিনেমায় অভিনয় করব। তাতে হয়তো কিছু সমালোচনা হবে, তবু করব।’ অ্যাডেলের সেই অভিনয়ের ইচ্ছা পূরণ হচ্ছে এত দিনে!

রোজার ঈদে ঢালিউডে অভিষেকের অপেক্ষায় আছেন পশ্চিমবঙ্গের দুই অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চট্টোপাধ্যায়। গত মাসে জ্যোতির্ময়ী জানিয়েছেন ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের অভিজ্ঞতা। ঈদের আরেক সিনেমা ‘রাক্ষস’-এ সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করছেন সুস্মিতা।
৯ মিনিট আগে
আসলেই কি মা হচ্ছেন বুবলী? এটাই এখন শোবিজের আলোচিত প্রশ্ন। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের বিপরীতে বুবলীর রহস্যময় জবাব বিষয়টিকে আরও জটিল করেছে। এবার এক পডকাস্টে এসে বুবলী জানালেন, তিনি যেহেতু ডিভোর্সি নন, তাই মা হচ্ছেন নাকি হচ্ছেন না, সে বিষয়ে কথা বলা তাঁর একান্তই ব্যক্তিস্বাধীনতা।
১৫ মিনিট আগে
প্রায় দুই দশকের অভিনয় ক্যারিয়ার মোস্তাফিজুর নূর ইমরানের। সিনেমায় প্রথম কাজ করেছেন দেড় দশক আগে। তবে পরিচিতি পেয়েছেন ওটিটিতে আসার পর। আশফাক নিপুনের ‘মহানগর’ সিরিজে ইন্সপেক্টর মলয় চরিত্রে আলোচিত হওয়ার পর ‘কাইজার’, ‘জাহান’, ‘রঙিলা কিতাব’, ‘ফেউ’, ‘গুলমোহর’ ওয়েব কনটেন্টেও আলো ছড়িয়েছেন এই অভিনেতা।
৩০ মিনিট আগে
বিশ্ব ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতাদের নতুন গান উপহার দিলেন বাপ্পা মজুমদার। ‘তুমি বললেই’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা। এতে তাঁর কণ্ঠসঙ্গী হয়েছেন টিনা রাসেল। তাঁদের গাওয়া ডুয়েট গানটি লিখেছেন টিনার স্বামী গীতিকার জুলফিকার রাসেল।
৩৩ মিনিট আগে