
জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে। এ উপন্যাস অবলম্বনে এরই মধ্যে ‘এনোলা হোমস’ নামে দুটি সিনেমা বানিয়েছে নেটফ্লিক্স। দুটিই ব্যাপক আলোচিত হয়। এবার আসছে সিনেমাটির তৃতীয় পর্ব।
হলিউড রিপোর্টার জানিয়েছে, এরই মধ্যে এনোলা হোমস থ্রি সিনেমার কাজ শুরু করেছে নেটফ্লিক্স। এ পর্বেও প্রধান চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে। শার্লক হোমস হিসেবে দেখা যাবে হেনরি কাভিলকে। হোমস পরিবারের প্রধান নারী সদস্যের ভূমিকায় অভিনয় করবেন হেলেনা বোনহ্যাম কার্টার। তিনজনই ফিরছেন সিকুয়েলে। এ ছাড়া টেউসবারির চরিত্রে লুই পার্ট্রিজ ও ওয়াটসনের ভূমিকায় অভিনয় করবেন হামিশ প্যাটেল।
যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং চলছে। নেটফ্লিক্সের এই সময়ের সবচেয়ে আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্যকার ও পরিচালক যুক্ত হয়েছেন এনোলা হোমস থ্রির সঙ্গে। চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন আর পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফিলিপ বারান্তিনি। নতুন পর্বে এনোলা হোমসের অভিযান মাল্টায়। নতুন রহস্যের সন্ধানে সেখানে গিয়ে হাজির হয় এনোলা। রহস্য ভেদ করতে গিয়ে নিজেই পড়ে যায় বিপদে। ব্যক্তিগত আর পেশাগত জটিলতা একাকার হয়ে যায়। এমন সংকটের মুখে আগে কখনো পড়তে হয়নি তাকে। এনোলা হোমস থ্রিতে এমন গল্প দেখা যাবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।
২০২০ সালে এসেছিল এনোলা হোমস ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০২২ সালে মুক্তি পায় ‘এনোলা হোমস টু’। দুটি সিনেমাই ব্যাপক আলোচিত হয়। ৯৩টি দেশে নেটফ্লিক্সের সেরা দশ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে গোয়েন্দা এনোলা হোমসের রহস্যভেদের গল্প।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে