
বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশক এবং তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার নাচের ওপর উচ্চতর প্রশিক্ষণের পাশাপাশি নাচ নিয়ে সেশন পরিচালনা করতে ও উৎসবে অংশ নিতে ফ্রান্সে যাচ্ছেন পূজা।
ফ্রান্সের জিয়ান লরিনজেট অব জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণে ১৩ নভেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ফ্রান্সের নিস শহরে অবস্থান করবেন পূজা সেনগুপ্ত। সেখানে লাবান মুভমেন্ট এনালাইসিস বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেবেন, ফ্রান্সের শিল্পীদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচ নিয়ে একটি সেশন পরিচালনা করবেন। এ ছাড়া জিয়ান লরিনজেট অব জ্যাজ ড্যান্স কোম্পানির সঙ্গে চলতি মাসে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠেয় ২৫তম কান আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশ নেবেন পূজা।
পূজা সেনগুপ্ত নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফিগুলোর মধ্যে ‘ওয়াটারনেস’, ‘অনামিকা সাগরকন্যা’, ‘নন্দিনী’, ‘হোচিমিন’, ‘অদম্য’, ‘ধরা তরু কাব্য’, ‘অরণ্যা’, ‘রেজল্যুশন’ অন্যতম।
নৃত্য ও নির্দেশনার পাশাপাশি পূজা একজন গবেষক। বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণের লক্ষ্যে ২০১১ সাল থেকে গবেষণা করছেন তিনি। ২০১৪ সালে ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে এবং ২০১৮-১৯ সালে ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জে নাচ নিয়ে কর্মশালা পরিচালনা করেছেন পূজা। ২০১৮ সালে চীনে ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় ও বেইজিং ড্যান্স একাডেমি, রাশিয়ায় হারজেন স্টেট ইউনিভার্সিটি আয়োজিত নৃত্যশিক্ষা সম্মেলনে তাঁর প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। চীন, রাশিয়া ও ভারতের একাধিক জার্নালে তাঁর নৃত্যবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
২০১৮ সালে নুরুল কাদের সম্মাননা লাভ করেন পূজা। ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং নৃত্যশিল্পী হিসেবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেসকোর সদস্যপদ লাভ করেন। ২০২২ সালে হোচিমিন প্রযোজনার জন্য পূজা সেনগুপ্তকে ফ্রেন্ডশিপ মেডেল প্রদান করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। এ ছাড়া কাজের স্বীকৃতিস্বরূপ আরও নানা সম্মাননা পেয়েছেন পূজা সেনগুপ্ত।

শুটিংয়ের সময় সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। ফেসবুক লাইভে অথৈ জানান, গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা।
১ ঘণ্টা আগে
ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
১১ ঘণ্টা আগে
অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’। দুটি সিনেমাই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
১১ ঘণ্টা আগে
স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
২১ ঘণ্টা আগে