
দীর্ঘ ২২ বছর ধরে তারকাদের হাঁড়ির খবর ফাঁস করে আর বিতর্কের ঝড় তুলে অবশেষে ইতি টানছে সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’। নির্মাতা ও সঞ্চালক করণ জোহর নিজেই নিশ্চিত করেছেন, আসন্ন নবম মৌসুম দিয়েই চূড়ান্ত সমাপ্তি ঘটছে শোটির। আগামী ১৪ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে শুরু হবে এর বিদায়ী মৌসুম।
শোটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে করণ জোহর জানান, সিদ্ধান্তটি তাঁর জন্য অত্যন্ত আবেগের। তবে আগামী এক দশক তিনি পুরোপুরি সিনেমা পরিচালনা ও গল্প বলায় মনোযোগ দিতে চান বলেই এমন সিদ্ধান্ত।
করণ জোহর বলেন, ‘কফি উইথ করণ আমার জীবনের এক অসাধারণ অধ্যায়। এখনো বিশ্বাস হচ্ছে না যে, ২২ বছর পার হয়ে গেছে। জীবনের পরবর্তী দশকে আমি আরও বেশি সিনেমা পরিচালনা করতে চাই, অনেক গল্প বলতে চাই। তাই ভারাক্রান্ত মন নিয়েই কফি উইথ করণ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’
২০০৪ সালে স্টার ওয়ার্ল্ড চ্যানেলে শাহরুখ খান ও কাজলকে অতিথি করে যাত্রা শুরু হয়েছিল এই অনুষ্ঠানের। আটটি মৌসুমে মোট ১৬১টি পর্ব সম্প্রচারিত হয়েছে শোটির। প্রতিটি পর্বে বলিউডের শীর্ষ তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বন্ধুত্ব ও সম্পর্কের নানা অজানা তথ্য সামনে এনে দর্শকদের বিনোদনের পাশাপাশি জন্ম দিয়েছে অসংখ্য বিতর্কেরও।

টেলিভিশনে ছয় মৌসুম চলার পর ২০২২ সালে শোটি পুরোপুরি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে স্থানান্তরিত হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্মটির নাম বদলে জিওহটস্টার হওয়ার পর এবার সেখানেই সম্প্রচারিত হতে যাচ্ছে কফি উইথ করণের শেষ মৌসুম।

নাটকের নতুন জুটি খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। দর্শক পছন্দের কারণে নির্মাতারাও তাঁদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে বাসার-সাদনিমা জুটির নাটক ‘তোমার ঠিকানায়’।
১ ঘণ্টা আগে
ব্যয় সংকোচনের ধারাবাহিকতায় চলতি বছরে তৃতীয়বারের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ডিজনি। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশ ডি’আমারোর নেতৃত্বে এবার আরও কয়েক শ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
১৩ ঘণ্টা আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
১৩ ঘণ্টা আগে