
হৃতিকের সঙ্গে ‘কৃষ’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ জুটির রসায়ন মন কেড়েছিল দর্শকদের। পরের পর্ব ‘কৃষ থ্রি’তেও ছিলেন প্রিয়াঙ্কা। এক যুগ পর এবার পর্দায় আসছে এই সুপারহিরোর গল্প। এতে হৃতিকের সঙ্গে রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় ফিরছেন সবাই। গতকাল জানা গেল, প্রিয়াঙ্কাও ফিরবেন।
‘কৃষ ফোর’-এ বদলাচ্ছে অনেক কিছু। ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন তিনি, এবার তাঁকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষের পাশাপাশি এ পর্বে মূল খলনায়কও হৃতিক নিজে। অতীত, বর্তমান ও ভবিষ্যতে টাইম ট্রাভেল করবে গল্প। কৃষের আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। গত বছর তিনি পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তাই হৃতিক নিজেই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিয়েছেন। রাকেশও তাঁর ওপর ভরসা রেখেছেন।
এত কিছুতে পরিবর্তন এলেও নায়িকা বদল হয়নি। নায়িকা হিসেবে তিনি প্রিয়াঙ্কাকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। জানা গেছে, হৃতিক বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন। কৃষের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে তাঁর অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে সেখানে। পিঙ্কভিলা জানিয়েছে, এবার যেহেতু হৃতিক নিজেই পরিচালকের আসনে, তাই এ প্রজেক্ট নিয়ে বেশি উৎসাহী প্রিয়াঙ্কা। কৃষ ফোর নিয়ে হৃতিকের ভাবনা শুনে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। তাই সম্মতি দিতে বেশি সময় নেননি। ২০২৬ সালের শুরুর দিকে শুরু হবে কৃষ ফোরের শুটিং।
কৃষ ফোর ছাড়াও এস এস রাজামৌলির পরবর্তী বিগ বাজেট অ্যাকশন অ্যাডভেঞ্চারে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। এতে তাঁর নায়ক মহেশ বাবু। জানা গেছে, পরিচালক অ্যাটলি তাঁর নতুন সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে প্রিয়াঙ্কাকে চেয়েছিলেন। কিন্তু অ্যাটলির চিত্রনাট্য খুব একটা আকর্ষণ না করায় ফিরিয়ে দিয়েছেন এ প্রস্তাব। প্রিয়াঙ্কার বেশি পছন্দ হয়েছে রাজামৌলির সিনেমার গল্প। তাই এতেই সায় দিয়েছেন অভিনেত্রী।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে