
দাঁতের চিকিৎসার পাঠ চুকিয়ে ভারতের রিয়্যালিটি শো’র মাধ্যমে পরিচিতি মেলে চীনা বংশোদ্ভূত ভারতীয় শিল্পী মেইয়াং চ্যাং। একাধারে তিনি গায়ক, অভিনেতা ও সঞ্চালক। অভিনয় জগতের অধিকাংশেই তাকে দেখা যেত, নায়কের বন্ধু চরিত্রে। কিন্তু এবার পাশা ঘুরে গেছে! তারকাটায় মেইয়াং খলনায়ক! ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে ভয়ংকর অপরাধীর চরিত্রে, তাও আবার বাংলা ভাষায়!
গল্প সম্পর্কে যেটুকু জানা গেছে, ‘ঈশ্বর সিনড্রোমে’ আক্রান্ত এই চরিত্র। দীর্ঘদিন ধরেই মেইয়াং চ্যাংয়ের হাসিখুশি মুখ এবং সরল চেহারার কারণে দর্শক তাঁকে রোমান্টিক ও লাজুক চরিত্রের সঙ্গেই মানিয়ে নিলেও এবার মেইয়াংকে দেখা যাবে ‘ডোডো’ নামের আগাগোড়াই অন্ধকার জগতের এক ভয়ংকর হিসেবে।
এ চরিত্র নিয়ে মেইয়াং নিজেই জানিয়েছেন, ‘ডোডো নিজেকে ঈশ্বর মনে করে। সে মানুষকে কষ্ট দিয়ে বা খুন করে আনন্দ পায়। এই ‘ঈশ্বর সিনড্রোম’ থাকা চরিত্রটি ফুটিয়ে তোলা আমার কাছে এক বিরাট চ্যালেঞ্জ ছিল।’
ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেইয়াং খোলাখুলি কথা বলেছেন। ভারতীয় চলচ্চিত্র শিল্পে মঙ্গোলীয় চেহারার মানুষদের সীমাবদ্ধতা নিয়েও মন্তব্য করেছেন। তাঁর মতে, মুম্বাই হোক বা দক্ষিণ ভারত— সব জায়গাতেই নায়ক হতে গেলে দর্শকদের মনের মতো চেহারার প্রয়োজন হয়। ক্যারিয়ারের শুরুতে তিনি ‘নায়কের বন্ধু’র চরিত্রই পেতেন। তবে গত কয়েক বছরে সেই ধারা বদলাচ্ছে এবং তিনি এখন জটিল ও নেতিবাচক চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন।
মেইয়াং চ্যাং নিজেকে মনে-প্রাণে বাঙালি ভাবতেই পছন্দ করেন জানিয়েছেন। তাঁর বেড়ে ওঠা ধানবাদে হলেও কলকাতার চীনা সম্প্রদায়ের সঙ্গে তাঁর নাড়ির টান রয়েছে। ‘তারকাটা’ সিরিজে অভিনয়ের জন্য তিনি বাংলা সংলাপও শিখেছেন। তেলেগুর চেয়ে বাংলা ভাষা তাঁর কাছে অনেক সহজ মনে হয়েছে।
এই ওয়েবে অভিনয় প্রসঙ্গে মেইয়াং জানিয়েছেন, ‘তারকাটা’ সিরিজে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত চমৎকার। শুটিংয়ের ফাঁকে তাঁদের আড্ডা ও গানের সম্পর্ক তৈরি হয়েছে।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১৪ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১৯ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
১ দিন আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
১ দিন আগে