
যুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ জোড়া পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ইন্তেখাব দিনার। পাশাপাশি সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন বিজন ইমতিয়াজ।
১৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির মূল গল্প মানুষের অন্তর্নিহিত ভিন্ন সত্তা নিয়ে। কাশেম যখন তার ভেতরের ভিন্ন সত্তাকে আবিষ্কার করে, তখন তার জীবনে যে তোলপাড় শুরু হয় এবং সেটা সে কীভাবে নিয়ন্ত্রণ করে, তা-ই দেখা যাবে সিনেমায়। নামভূমিকায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। অন্যান্য চরিত্রে আছেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু, তনুশ্রী কারকুন প্রমুখ।
পুরস্কারপ্রাপ্তির পর পরিচালক বিজন বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতার কাছে এই অর্জন অনেক আনন্দের। অনেক অভিনেতা আছেন যাঁদের আমরা মেথড অ্যাক্টর বলি, তাঁরা চরিত্রের গভীরে প্রবেশ করতে পছন্দ করেন। আবার এমন অভিনেতাও আছেন যাঁরা একটা সুইচ অন করার মতো করে মুহূর্তেই চরিত্রের মধ্যে ঢুকে যেতে পারেন। দিনার ভাই তেমনই একজন অভিনেতা। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। এই সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা এবং পুরস্কার দুটোই তাঁর প্রাপ্য।’
আ থিং অ্যাবাউট কাশেম সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন। গল্পে তাঁর সঙ্গে যুক্ত ছিলেন নির্মাতা বিজন। প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও নুহাশ হুমায়ূন। সিনেমাটি তৈরি হয়েছে গুপী বাঘা, লং স্টোরি ও স্ক্রিনস্কোপ প্রোডাকশনসের যৌথ উদ্যোগে।
এর আগে অস্কার কোয়ালিফাইং রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অলটারনেটিভ স্পিরিট শাখায় গ্র্যান্ড প্রাইজ জিতেছে আ থিং অ্যাবাউট কাশেম। এই আন্তর্জাতিক উৎসবে পুরস্কার অর্জন মানে অস্কারের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। কিছু শর্ত পূরণ সাপেক্ষে অস্কারে সাবমিট করা যাবে বাংলাদেশের এ সিনেমা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি। নজরুল ইসলাম বাবুর লেখা, অজিত রায়ের সুর করা ও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
১১ ঘণ্টা আগে
রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা...
২০ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
২১ ঘণ্টা আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
১ দিন আগে