সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব ঘুরে গত ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার ফেরেশতে দেখা যাবে ঘরে বসে। আগামী ২ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি।
বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ফেরেশতে। বানিয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। গল্পে দেখা যাবে, ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনি। তাদের গল্পে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার অদম্য শক্তি। শুটিং হয়েছে এমন সব লোকেশনে, যেখানে আলো ঝলমল সাজসজ্জার পরিবর্তে ধরা দিয়েছে নিখাদ বাস্তবতা। ফলে গল্পটি দর্শকদের কাছে হয়ে উঠেছে আরও কাছের, আরও বিশ্বাসযোগ্য।
ফেরেশতে সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ। ২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ফেরেশতে।
এদিকে, ১৯ অক্টোবর থেকে আরেক ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে জয়া অভিনীত ‘নকশীকাঁথার জমিন’। হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। বানিয়েছেন আকরাম খান। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প নিয়েই এর কাহিনি। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। আরও আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত সিরিজটি। ২০২১ ও ২০২৩ সালে সিরিজটির প্রথম ও দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। ‘মহানগর ৩’ আদৌ আসবে কি না, এমন প্রশ্ন উঠেছে নানা সময়ে।
৫ ঘণ্টা আগে
২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় তৌসিফ মাহবুব অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তৌসিফ অভিনয় করছেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে যার অনেক জ্ঞান। সিরিজটি মুক্তির পর প্রশংসিত হলেও আক্ষেপ ছিল তৌসিফের। কারণ, ২০২১ সালে তিনি টিভি ধারাবাহিক হিসেবে চক্রের শুটিং করেছিলেন।
৫ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে প্রেশার কুকার মুক্তি দিচ্ছেন রাফী। সিনেমার গল্প নির্বাচনেও রেখেছেন চমক। এই সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। নির্মাতা জানান, গল্প দিয়েই চমক দিতে প্রস্তুত...
৬ ঘণ্টা আগে
বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড ‘বন জোভি’। ‘ইটস মাই লাইফ’, ‘লিভিন’, ‘অন আ প্রেয়ার’, ‘অলওয়েজ’, ‘বেড অব রোজেস’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তাদের ঝুলিতে। চার বছর বিরতির পর ২০২৫ সালে কনসার্টে ফিরছে দলটি। এখন তারা ব্যস্ত ‘ফরএভার ট্যুর’ নিয়ে।
৭ ঘণ্টা আগে