
ঢাকার আর্মি স্টেডিয়াম। চলছে ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের কনসার্ট। উপচে পড়া দর্শকের সামনে গাইছেন আতিফ আসলাম। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইতে থাকেন দর্শকেরাও। আতিফের কণ্ঠ ছাপিয়ে স্টেডিয়ামজুড়ে প্রতিধ্বনিত হতে থাকে দর্শকদের স্বর। বাংলাদেশের দর্শকদের এই উচ্ছ্বাস দেখে গান থামিয়ে আতিফ বলে ওঠেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোমের মতো। আর আপনারা আমার সবচেয়ে ভালো শ্রোতা।’ এ চিত্র ২০২৪ সালের ২৯ নভেম্বরের।
সেদিন ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’সহ নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান আতিফ আসলাম। এর আগে গত বছরের এপ্রিলেও ঢাকায় আয়োজিত ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের আরেক কনসার্টে পারফর্ম করেন আতিফ আসলাম। পাকিস্তানের এই জনপ্রিয় সংগীতশিল্পী আবারও বাংলাদেশে আসছেন গান শোনাতে।
আতিফ আসলাম পাকিস্তানের শিল্পী হলেও বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা। তাই তাঁকে আবারও বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছে মেইন স্টেজ নামের একটি প্রতিষ্ঠান। ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছে তারা। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। আয়োজকেরা জানিয়েছেন, ওই দিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি—এই দুই ক্যাটাগরিতে।
গত বছর ঢাকায় আয়োজিত দুই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে ছিলেন দেশের শিল্পীরাও। লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যালে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভাল। আর ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে ছিলেন তাহসান ও কাকতাল। ১৩ ডিসেম্বরের কনসার্টে আতিফের সঙ্গে দেশের কোনো শিল্পী কিংবা ব্যান্ড থাকবে কি না, তা জানা যায়নি এখনো। এ বিষয়ে শিগগির বিস্তারিত ঘোষণা আসবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

১২ ফেব্রুয়ারি শুরু হয়েছে বার্লিন চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে ১৪টি সিনেমাকে দেওয়া হচ্ছে প্রায় ২১ কোটি ৭৫ লাখ টাকার তহবিল। এতে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
২৩ মিনিট আগে
নৃত্যে অবদান রাখায় এ বছর একুশে পদক পাচ্ছেন অর্থী আহমেদ। একুশে পদকের মতো পুরস্কারের তালিকায় সাধারণত জ্যেষ্ঠ শিল্পীদের নাম বেশি দেখা যায়। নৃত্যশিল্পী অর্থী আহমেদ বয়সে তরুণ। জ্যেষ্ঠ শিল্পীদের উপেক্ষা করে তাঁকে একুশে পদক দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নৃত্যশিল্পীরা।
১০ ঘণ্টা আগে
পবিত্র ওমরাহ পালন শেষে ১১ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন অভিনেতা মোশাররফ করিম। স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে তিনি ওমরাহ পালনের জন্য ১০ দিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে ১৫ ফেব্রুয়ারি থেকে সাগর জাহানের দুটি নাটকের কাজ করছেন মোশাররফ করিম। একটি ‘সদা সত্য বলিব’ অন্যটি ‘আদু ভাই’।
১০ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে টিভি চ্যানেলগুলো প্রচার করে বিশেষ অনুষ্ঠান। এবারও রমজান মাসজুড়ে একাধিক অনুষ্ঠান প্রচার করবে দীপ্ত টিভি। এর মধ্যে দুটি রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেত্রী রিচি সোলায়মান ও জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে