
নাট্যসংগঠন আবহমান এবং স্বপ্নদল-এর যৌথ আয়োজনে আজ থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘আবহমান-স্বপ্নদল নাট্য আয়োজন ২০২৫’। তিন দিনে প্রদর্শিত হবে তিনটি নাটক ‘সুন্দরী’, ‘চণ্ডীদাস’ এবং ‘চিত্রাঙ্গদা’।
আবহমানের পরিবেশনায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে সুন্দরী এবং ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রদর্শিত হবে চণ্ডীদাস। চণ্ডীদাস রচনা করেছেন শান্তা মারিয়া, সুন্দরী রচনাসহ এ দুটি প্রযোজনার নির্দেশনা দিয়েছেন শাহিন রিজভি।
প্রকৃতি ও মানব একে অপরের পরিপূরক, প্রকৃতির বিনাশ মানেই হলো মানব-অস্তিত্ব ধ্বংসের আয়োজন! মানুষের সঙ্গে বৃক্ষ তথা প্রকৃতির যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে সুন্দরী। অন্যদিকে, প্রায় ৫০০ বছর আগে মধ্যযুগের কবি চণ্ডীদাসের মানসগঠন এবং তৎকালীন সমাজব্যবস্থা উপস্থাপিত হয়েছে চণ্ডীদাস নাটকে। পাশাপাশি মধ্যযুগের সঙ্গে আধুনিক সময়ের যোগসূত্রের একটি উদাহরণও হয়ে উঠেছে প্রযোজনাটি।
আয়োজনের শেষ দিন ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় থাকছে স্বপ্নদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদার ১২০তম মঞ্চায়ন। মহাভারত অবলম্বনে রচিত চিত্রাঙ্গদার গল্পে দেখা যাবে, মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা মহাবীর অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করে। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হয়। এবার অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে। অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসে, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে