
দীপাবলিতে মেয়ের নাম জানালেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। গতকাল ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে নাম প্রকাশ্যে আনেন দীপিকা।
ইনস্টাগ্রামের সেই পোস্টে দীপিকা লেখেন‘দুয়া অর্থ্যাৎ প্রার্থনা। কারণ ও-ই আমাদের সব প্রার্থনর ফল।’ সেখানে মেয়ের একটি ছবি শেয়ার করেন তিনি। তবে সেই ছবিতে দুয়ার মুখ মুখ দেখা যাচ্ছে না। কেবল পা। পরনে গোলাপি রঙের চুড়িদার। রয়েছে ভর্তি জরির কাজ। দীপিকার সেই পোস্ট শেয়ার করেছেন রণবীর। এরপর থেকে তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকারা তাঁদের শুভকামনা জানিয়েছেন।

গত ৮ সেপ্টেম্বরে বাবা-মা হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ঘরে করে আসে কন্যাসন্তান। সন্তানের দেখাশোনা করার জন্য অভিনয় থেকে দূরে আছেন অভিনেত্রী। আগামী বছর কাজে ফেরার কথা আছে তাঁর।

এদিকে দিওয়ালি উপলক্ষে ১ নভেম্বর মুক্তি পেয়েছে সিংহাম অ্যাগেইন। এ সিনেমায় রণবীর ও দীপিকা দুজজনেই অভিনয় করেছেন। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় সিনেমার প্রচারে দেখা যায়নি দীপিকাকে। তবে প্রচারের সময় রণবীর জানিয়েছিলেন সিংহাম আ্যগেইন তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি সিনেমা। এ সিনেমা দিয়েই যে তাদের সন্তানের অভিষেক হচ্ছে। কারণ শুটিংয়ের সময় দীপিকার গর্ভে ছিল তাদের সন্তান। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় শুটিং করায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল দীপিকাকে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৩ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে