চার বছর আগে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীকে নিয়ে ‘নূর’ সিনেমার শুটিং শেষ করেছিলেন রায়হান রাফী। ২০২২ সালে তৎকালীন সেন্সর বোর্ডে জমা পড়ে সিনেমাটি। প্রথম দফায় ছাড়পত্র না পেলেও দ্বিতীয় দফায় মুক্তির ছাড়পত্র পেয়েছিল নূর। এরপর বেশ কয়েকবার সিনেমা মুক্তির খবর শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। তবে প্রেক্ষাগৃহে নয়, নূর মুক্তি পাচ্ছে ওটিটিতে।
নূর তৈরি হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে। পরে সিনেমাটি কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান কোয়াইট অ্যান্ড সেট। এর পর থেকে মুক্তির নানা উপায় খোঁজা হয়। সিনেমার প্রধান দুই অভিনয়শিল্পী চেয়েছিলেন হলেই মুক্তি পাক নূর। কিন্তু সিনেমা-সংশ্লিষ্টরা একাধিকবার আলোচনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন, ওটিটিতে মুক্তি দেওয়া হবে নূর। দেখা যাবে বায়োস্কোপ প্লাসে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করবে প্ল্যাটফর্মটি।
ইতিমধ্যে প্রচার পরিকল্পনা সাজানো হয়েছে। প্রচারণামূলক ফটোশুটেও অংশ নিয়েছেন শুভ ও ঐশী। গতকাল সেই ফটোসেশনের দুটি ছবি পোস্ট করেছেন তাঁরা। ক্যাপশনে শুভ লিখেছেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।’ অন্যদিকে ঐশী লেখেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’
আরিফিন শুভ ও ঐশী অভিনীত তৃতীয় সিনেমা নূর। এর আগে এই জুটিকে দেখা গেছে, ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ সিনেমায়। সে সময় তাঁদের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে নায়ক-নায়িকা দুজনেই প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, তাঁরা ভালো বন্ধু। এরপর থেমে যায় সেই গুঞ্জন।

বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
১ ঘণ্টা আগে
আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী ববিতার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এই পদক দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
১৩ ঘণ্টা আগে