
গানে আর আবৃত্তিতে বর্ষাকে বরণ করে নিল এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ। সম্প্রতি এ উপলক্ষে ঢাকার শেরাটন হোটেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মায়া—বাদল দিনের প্রথম কদম ফুল’। বাঙালির হৃদয়ে বর্ষা কেবল ঋতু নয়, এক অন্তর্লীন আবেগ। সেই আবেগকে ছুঁয়ে যাওয়ার প্রয়াসেই অনুষ্ঠানটি সাজানো হয়েছিল সংগীতশিল্পী শামা রহমানের একক সংগীত পরিবেশনা এবং অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের আবৃত্তি দিয়ে। প্রতিটি পরিবেশনায় মিশে ছিল বর্ষা নিয়ে বাঙালি জাতির হৃদয়ের ব্যাকুলতা, আনন্দ, অভিমান, অন্তর্গত দ্বন্দ্ব, দ্রোহ, প্রেম আর বিরহের স্নিগ্ধ স্পর্শ। গানের সুরে আর কবিতার ছন্দে যেন মিশে ছিল সোঁদা মাটির ঘ্রাণ, নদীর উচ্ছলতা আর হারানো সময়ের মায়া।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন এম ডব্লিউ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী মালিক মোহাম্মদ সাঈদ। রুমানা চৌধুরী বলেন, ‘শৈশবে বৃষ্টিতে ভেজার নিষ্পাপ আনন্দ, ঝোড়ো হাওয়ায় উদ্বেলিত মন কিংবা সিক্ত কদম ফুল হাতে কল্পনায় হারিয়ে যাওয়া—এসবের মধ্য দিয়েই বর্ষা হয়ে ওঠে স্মৃতির ঝাঁপি খুলে বসার এক নিঃশব্দ আহ্বান। আর ঠিক তখনই কানে বাজে পরিচিত কোনো সুর, কোনো গান। বর্ষার এই সকল আমেজ নিয়েই আমাদের এই আয়োজন।’
মালিক মোহাম্মদ সাঈদ বলেন, মায়া কেবল একটি স্কিন কেয়ার ব্র্যান্ড নয়, বরং রূপচর্চার এমন একটি অনুষঙ্গ, যা প্রকৃতির বিশুদ্ধতা ও বাঙালির চিরায়ত নান্দনিকতাকে ধারণ করে। মায়ার বেশির ভাগ ম্যাটেরিয়াল সংগ্রহ করা হয় নাটোরের ঔষধি গ্রাম থেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার মাহ্ফুজ আনাম, কথাসাহিত্যিক আনিসুল হক, সংস্কৃতি অনুরাগী আবুল খায়ের লিটু, স্থপতি মুস্তাফা খালিদ পলাশ, অভিনয়শিল্পী জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, রুনা খান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে গানে গানে মুগ্ধতা ছড়ান শামা রহমান। বর্ষা নিয়ে আবৃত্তি করেন আফজাল হোসেন। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড। অনুষ্ঠানটি আজ রোববার (১৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
৬ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
৬ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
৬ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১৬ ঘণ্টা আগে