
পরিণীতি চোপড়া মা হতে যাচ্ছেন—এমন গুঞ্জন কয়েকবার রটেছিল। প্রতিবারই সে গুঞ্জন হাসিমুখে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে কপিল শর্মার শোতে গিয়ে হালকা আভাস দিয়েছিলেন রাঘব চাড্ডা। জানিয়েছিলেন, শিগগিরই সুখবর দেবেন। এ কথা শুনে পরিণীতিও বেশ অবাক হয়েছিলেন। সবাই তাই ধরে নিয়েছিলেন, হয়তো মজা করছেন রাঘব।
কিন্তু সেটা যে মজা ছিল না, তা জানা গেল আজ। সোমবার দুপুরে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে পরিণীতি ও রাঘব জানিয়েছেন, শিগগিরই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি।
পরিণীতির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি ভ্যানিলা কেক। তার ওপর ছোট্ট দুটি পা আঁকা। তাতে লেখা ‘১+১=৩’। অর্থাৎ এবার দুই থেকে তিন হওয়ার পালা।
কেকের ছবির ছাড়াও কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন তাঁরা। তাতে দেখা যাচ্ছে, গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন রাঘব। পোস্টের ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা কৃতজ্ঞ।’

রাঘব-পরিণীতির এই ঘোষণার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু মা-বাবা। শুভাকাঙ্ক্ষীরা তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। সোনম কাপুর, ভূমি পেডনেকার, অনন্যা পাণ্ডেসহ বলিউডের অনেক তারকা জানিয়েছেন শুভকামনা।
২০২৩ সালে উদয়পুরের পিচোলা হ্রদের ধারে এক বিলাসবহুল রাজকীয় প্যালেসে চার হাত এক হয়েছিল রাঘব-পরিণীতির। বিয়ের দুই বছরের মাথায় তাঁদের সংসারে আসছে নতুন অতিথি।

বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
১ ঘণ্টা আগে
আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী ববিতার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এই পদক দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
১৩ ঘণ্টা আগে