
‘মহানগর ২’-এর পর আশফাক নিপুণের নতুন ওয়েব সিরিজ ‘জিম্মি’। জয়া আহসান যুক্ত হওয়ার পর সিরিজটি নিয়ে আরও বেশি আগ্রহ জন্মেছে দর্শকের মনে। জয়ার এই প্রথম ওয়েব সিরিজ মুক্তি পাবে ঈদে। তার আগে আজ সন্ধ্যায় প্রকাশ পেল ট্রেলার।
ট্রেলার জুড়ে রয়েছে রুনা লায়লা নামের এক মধ্যবিত্ত নারীর লোভের গল্প। অনেক টাকা মধ্যে শুয়ে আছে রুনা। সারাক্ষণ তার মাথায় টাকার চিন্তা। এক সময় মোটা টাকার লোভে পড়ে যায় রুনা। সাধারণ এই সরকারি চাকরিজীবীর জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এমনই এক ঘটনা প্রবাহ দেখানো হয়েছে আড়াই মিনিটের ট্রেলার জুড়ে।

এতে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের। আরও রয়েছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মৃধা শিবলুসহ অনেকে।
জিম্মি সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে জয়া আহসান বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লা চরিত্রে সেই চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ; তো নিপুণ যা যা বলেছে আমি সেটাই করেছি। তার প্রতিফলন সবাই ট্রেলারে কিছুটা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। বাকিটা এখন আমার দর্শকের ওপর, তারা বলবে রুনাকে তাদের কেমন লেগেছে।’

জিম্মি সিরিজে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেশ যাকেরকে। তিনি বলেন, ‘জিম্মিতে আমার চরিত্রটা বেশ মজার। আগেই কিছু বলতে চাই না। দর্শক পুরো সিরিজ দেখে বুঝতে পারবে।’ নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তারা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি জিম্মির মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শকে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’
ট্রেলার মুক্তি পেয়ে গেছে। অপেক্ষা আর মাত্র কিছুদিনের। ঈদ উপলক্ষে ২৮ মার্চ হইচইতে মুক্তি পাবে জিম্মি।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৩ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে