
চলতি মাসের শুরুর দিকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং হয় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়িতে (রাজা টংকনাথের বাড়িতে)। গুজব ছড়িয়ে পড়ে, ৯ জানুয়ারি শুটিংয়ের সেটে ভাঙচুরের জেরে নাকি শুটিং বাতিল হয়ে গেছে ইত্যাদির। তবে বিষয়টি মিথ্যা বলে জানায় ইত্যাদির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ইত্যাদির প্রতি পর্বেই স্বল্পসংখ্যক দর্শককে আমন্ত্রণ জানানো হয়। এবার ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি দর্শকের আগমনে জটিলতা সৃষ্টি হয়। সাময়িক সময় বন্ধ থাকলেও নির্বিঘ্নে শেষ হয় শুটিং। অবশেষে প্রচারে আসছে ঠাকুরগাঁওয়ে ধারণকৃত ইত্যাদির সেই পর্ব। ৩১ জানুয়ারি শুক্রবার বিটিভিতে প্রচার হবে পর্বটি।
এবারের ইত্যাদিতে রয়েছে ঠাকুরগাঁওয়ের সন্তান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার। সম্পূর্ণ অরাজনৈতিক এই সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর জীবনের অনেক অজানা কথা। সংগীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও লিজা। লিটন অধিকারী রিন্টুর লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতে রয়েছে ঠাকুরগাঁওকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন রোহিত খান তুহিন, কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজীব, অয়ন চাকলাদার ও সানজিদা রিমি। গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীত আয়োজন করেছেন মেহেদী।
ইত্যাদির প্রতিটি পর্বে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনকল্যাণে নিয়োজিত ব্যক্তিদের তুলে ধরার পাশাপাশি বিভিন্ন তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করা হয়। এবারের ইত্যাদিতেও রয়েছে কিছু মানবিক, সচেতনতা, তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন।
এ ছাড়া ইত্যাদির নিয়মিত আয়োজন নানি-নাতির পর্বসহ সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসংগতি ও সমাজসংস্কারের ওপর রয়েছে বেশ কিছু তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ। তবে এবার ঠাকুরগাঁওয়ের মঞ্চে নাতিকে দেখা গেলেও দেখা যায়নি নানিকে। সাথিহারা নাতি কী করেছে এবারের ইত্যাদিতে, দেখতে হলে অপেক্ষা করতে হবে অনুষ্ঠান প্রচারের দিন পর্যন্ত।
ইত্যাদির নতুন পর্বটি বিটিভিতে প্রচারিত হবে ৩১ জানুয়ারি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৫ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৬ ঘণ্টা আগে