
সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলেও চলচ্চিত্র অভিনেতা আলমগীরের নামে রয়েছে বেশ কিছু ভুয়া অ্যাকাউন্ট। আছে ফ্যান গ্রুপও। আলমগীরের ছবি ও নাম ব্যবহার করে তৈরি এসব আইডি ও গ্রুপ নিয়ে সতর্ক করলেন তাঁর মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর।
নায়ক আলমগীর ফ্যানস ক্লাব নামের একটি ফেসবুক পেজে আছে প্রায় সাড়ে ছয় লাখ অনুসারী। তবে এই পেজের সঙ্গে অভিনেতা আলমগীরের কোনো সম্পর্ক নেই বলে জানালেন আঁখি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা একটু বুঝে পোস্টগুলো করবেন এরপর থেকে। তাঁর বিশালতা যদি অনুধাবন করতে না পারেন, তবে তাঁর নামে ফ্যান পেজ চালাবেন না দয়া করে।’
বিষয়টি নিয়ে আজকের পত্রিকাকে আঁখি আলমগীর বলেন, চিত্রনায়ক আলমগীর ফেসবুক ব্যবহার করেন না। এ ধরনের ভুয়া আইডি ও পেজের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। আঁখি আলমগীর বলেন, ‘আমার বাবাকে নিয়ে যদি ফ্যান ক্লাবের মতো কিছু বানায়, তাহলে কিন্তু শুধু উনাকে নিয়েই সীমাবদ্ধ থাকা উচিত। এসব পেজে দেখা যায়, তারা সবার ছবি দিচ্ছে, অনেক তথ্য শেয়ার করছে। কিছু ভুল, কিছু সঠিক। এটা আমাদের পরিবারের জন্য ভীষণ আপত্তিকর বিষয়। মেয়ে হিসেবে বিষয়টি পরিষ্কার করা আমার দায়িত্ব। কারণ, উনাদের মাপের মানুষেরা এটা নিয়ে কথা বলবেন না। আমার বাবার ফ্যান পেজে আপত্তিকর কিছু আসবে, বা অন্য কেউ আপত্তি জানাবে—এটা তো আমাদের জন্য সম্মানের কিছু না।’
আঁখি আলমগীর আরও বলেন, ‘এসব আইডি ও পেজ থেকে অনেক কিছু পোস্ট হয়, মাঝে মাঝে আমাকেও ট্যাগ করা হয়। হয়তো তারা ভাবে, তারা অন্যায় কিছু করছে না, বা ন্যায়-অন্যায় বোধটা তাদের মধ্যে কাজ করছে না। আমার মতে, কিছু কিছু লেজেন্ডকে এসব থেকে মুক্ত রাখা উচিত। আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি অনেক বছর কাজ করেছেন। তাঁদের আর প্রচার-প্রসারের প্রয়োজন নেই। তাঁরা প্রচারের ঊর্ধ্বে।’
বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ করার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে আঁখি আলমগীর বলেন, ‘সাইবার ক্রাইমে দৌড়ানোর মতো সময় আমার নেই, আব্বুর তো নেই-ই। এ রকম অনেক পেজ আছে। আমরা কয়টা পেজের বিরুদ্ধে অভিযোগ করব! ধরেন, ১০টি পেজের বিরুদ্ধে অভিযোগ করলাম। পরে দেখা যাবে, আরও ১০টি পেজ খোলা হয়েছে। তাই সবাইকে সতর্ক করে দিলাম।’

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১২ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১২ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১২ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৩ ঘণ্টা আগে