নিজের পছন্দের গল্প দর্শকদের সামনে আনবেন বলে বছর দুয়েক আগে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছিলেন সামান্থা রুথ প্রভু। ট্রালালা মুভিং পিকচার্স নামের এ প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে তৈরি হয়েছে একটি সিনেমা। সামান্থা প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘শুভম’। আগামী ৯ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে তেলুগু সিনেমাটি। গতকাল প্রকাশ পাওয়া শুভমের ট্রেলার বেশ সাড়া ফেলেছে। নিজের প্রযোজিত প্রথম সিনেমাতে ভিন্ন একটি বিষয় উপস্থাপন করায় প্রযোজক সামান্থাও প্রশংসিত হচ্ছেন।
ইদানীং বলিউড ও দক্ষিণি সিনেমায় প্রায়ই দেখা যায় উগ্র পুরুষতন্ত্রের জয়গান। তার বিপরীতে দাঁড়িয়ে শুভম সিনেমায় হরর ও কমেডির মোড়কে তুলে আনা হয়েছে নারীশক্তির বিষয়টিকে, উগ্র পুরুষত্বকে করা হয়েছে কটাক্ষ। একটি উপশহরের কয়েক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ট্রেলারে দেখা যায়, কয়েকজন পুরুষ নিজেদের মধ্যে আলোচনা করছে—কীভাবে তারা তাদের স্ত্রীদের শাসনের মধ্যে রাখে। নিজেদের ‘আলফা মেল’ বলে দাবি করে তারা।
পরিস্থিতি দ্রুতই বদলে যায়, যখন টিভিতে একটি সিরিয়াল শুরু হয়। ওই সিরিয়াল দেখার ফলে একে একে এলাকার সব নারীর ওপর ভূতের আছর পড়তে থাকে। অদ্ভুত আচরণ শুরু করে নারীরা। স্বামীদের মানে না। উল্টো তাদের ওপর নির্যাতন শুরু করে। হঠাৎ বিপাকে পড়ে এলাকার পুরুষেরা। তাদের উদ্ধারের জন্য গল্পে ‘মাতা’ চরিত্রের আগমন। সে গণনা করে জানায়, এলাকার সব পুরুষ অল্প দিনের মধ্যেই মারা যাবে। স্বল্প সময়ের মাতা চরিত্রে দেখা যাবে সামান্থাকে।
প্রাভিন কান্দ্রেগুলা পরিচালিত শুভম সিনেমায় মুখ্য চরিত্রগুলোয় অভিনয় করেছেন হারশিত মালগিরেড্ডি, শ্রেয়া কোন্থাম, চরণ পেরি, শালিনী কোন্ডেপুদি, গাভিরেড্ডি শ্রীনিবাস, শ্রাবণী প্রমুখ। সিনেমাটি নিয়ে সামান্থা বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি সিনেমা তৈরি করা, যা দর্শকদের ভাবাবে। চিন্তার রসদ জোগাবে। ট্রালালা মুভিং পিকচার্সের প্রথম প্রচেষ্টায় সেটা পাবে দর্শক। শুভমকে নিয়ে আমি সত্যিই উত্তেজিত, অধীর আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসার।’
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুভম ছাড়াও সামান্থার প্রযোজনায় তৈরি হচ্ছে ‘মা ইনতি বানগারাম’ নামের আরেকটি সিনেমা। তাতে প্রধান চরিত্রে সামান্থাই থাকবেন। তিনি এখন অভিনয় করছেন রাজ ও ডিকের ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ওয়েব সিরিজে।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১০ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১২ ঘণ্টা আগে