বিয়েবাড়ির আয়োজন সম্পন্ন। কনের বাড়িতে বরযাত্রা নিয়ে হাজির বরের বাড়ির লোকজন। বিয়ের আসর থেকে পালিয়ে যায় বর ও কনে। এরপর পলাতক বর ও কনেকে খুঁজতে গিয়ে ঘটতে থাকে নানা মজার ঘটনা। এমন গল্পে অপি আশরাফ বানিয়েছেন নাটক ‘বর কনে পলাতক’। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও জেরিন রহমান। এই নাটক দিয়ে অভিনয় শুরু করছেন জেরিন। আরও অভিনয় করেছেন হারুন রশিদ বান্টি, টিটো আহমেদ, বর্ণ রাজু প্রমুখ। আজ দুপুর ১২টায় রেড চিলি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে কমেডি ঘরানার এই নাটক।

শপথ অনুষ্ঠানে বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর এবং মা শোভা উপস্থিত থাকলেও স্ত্রী সংগীতার অনুপস্থিতি সবার নজর কাড়ে। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের পর গত ফেব্রুয়ারি মাসে চেঙ্গলপাট্টু পারিবারিক আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন সংগীতা। আগামী ১৫ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
৪ ঘণ্টা আগে
মাকে ভালোবাসতে দিনক্ষণ লাগে না। প্রতিটি মানুষ ভালোবাসে তাঁর মাকে। জীবনের কর্মব্যস্ততায় হয়তো মুখ ফুটে বলা হয় না সে কথা। যখন বিশেষ কোনো দিন সামনে এসে দাঁড়ায়, মায়ের জন্য আকুল হয়ে ওঠে প্রাণ। আজ বিশ্ব মা দিবসে তারকারাও বললেন মায়ের কথা। স্মৃতিতে আর ভালোবাসায় আবেগতাড়িত হলেন মায়ের কথা বলে।
১১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা ও কারা সংস্কার নিয়ে কাজ করছেন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম কারদাশিয়ান। নানা কার্যক্রমের মাধ্যমে কারাবন্দীদের মানবিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে এবার মা দিবস উপলক্ষে একটি মানবিক উদ্যোগ নিয়েছেন কিম।
১৩ ঘণ্টা আগে
১৪ মে সিনেমাওয়ালার ফেসবুক পেজে মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। গতকাল ঢাকার একটি ক্লাবে অনুষ্ঠিত হলো সিরিজটির ভার্টিক্যাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন সিরিজের অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ আমন্ত্রিত অতিথিরা।
১৩ ঘণ্টা আগে