
সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করেছে স্পর্ধা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেকটিভ। গত ৮ আগস্ট থেকে ‘পূর্ব রঙ্গ’ পর্ব দিয়ে শুরু হয়েছে উৎসব। আগামীকাল শুরু হবে ‘উত্তাল তরঙ্গ’ শীর্ষক দ্বিতীয় পর্ব। উত্তাল তরঙ্গ পর্বে থাকবে তিনটি নাট্য প্রযোজনা, ‘আমি বীরাঙ্গনা বলছি’, ‘তবুও জেগে উঠি’ এবং ‘বিস্ময়কর সবকিছু’।
৫ ও ৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় থাকবে আমি বীরাঙ্গনা বলছি নাটকের প্রদর্শনী। নীলিমা ইব্রাহিমের লেখা ‘আমি বীরাঙ্গনা বলছি’ বই অবলম্বনে একই নামে মঞ্চনাটকটি নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। নাটকে দুজন বীরাঙ্গনা ময়না ও মেহেরজানের বয়ানে তাদের ওপর চলা নির্মমতার কথা তুলে ধরা হয়েছে।
নারী জাগরণের গল্প নিয়ে মহসিনা আক্তারের নির্দেশনায় তৈরি হয়েছে তবুও জেগে উঠি। নাটকটির ৩টি প্রদর্শনী হবে উৎসবে। ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা এবং ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দেখা যাবে নাটকটি।
১২ সেপ্টেম্বর বাতিঘর আর্ট স্পেসে প্রদর্শিত হবে বিস্ময়কর সবকিছু। ব্রিটিশ নাট্যকার ডানকান ম্যাকমিলানের নাটক ‘এভরি ব্রিলিয়ান্ট থিং’ অবলম্বনে এর অনুবাদ করেছেন ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। মানসিক স্বাস্থ্যবিষয়ক নাটকটিতে অভিনয় করেছেন মহসিনা আক্তার। এ ছাড়া উত্তাল তরঙ্গে পর্বে রয়েছে ৪টি কর্মশালা ও ১টি বাহাস।
উৎসবের শেষ পর্ব ‘অন্তিম ভাটি’ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। তিন দিনব্যাপী এই আয়োজনে থাকবে ট্রেকিং অভিজ্ঞতাজাত প্যারাথিয়েটার। ঢাকা থেকে একটি দল নিয়ে দুর্গম কোনো অঞ্চলে প্রকৃতির মধ্যে প্যারাথিয়েটার করা হবে।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
৪ ঘণ্টা আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন।
৪ ঘণ্টা আগে